1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
লালমনিরহাটে পূর্বশ/ত্রুতার জেরে সংঘর্ষ: গাছ কাটা থেকে শুরু হয়ে রক্তপাত, নিহত ১ - দেশ সকাল
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

লালমনিরহাটে পূর্বশ/ত্রুতার জেরে সংঘর্ষ: গাছ কাটা থেকে শুরু হয়ে রক্তপাত, নিহত ১

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

মোঃ আলম, লালমনিরহাট জেলা প্রতিনিধি।

লালমনিরহাট সদর উপজেলার তেলীপাড়া এলাকায় জমি সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একাধিক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন এবং চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্র ও অভিযোগপত্র অনুযায়ী, ১০ এপ্রিল ২০২৬ রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে পূর্বপরিকল্পিতভাবে একদল ব্যক্তি দেশীয় ধারালো অস্ত্র, রামদা, রড ও লাঠিসোটা নিয়ে ভুক্তভোগীর বাড়ির সুপারী বাগানে প্রবেশ করে প্রায় ৩০টি সুপারী গাছ কেটে ফেলে এবং আনুমানিক ৫ হাজার টাকার ক্ষতিসাধন করে।
পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত হলে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের ওপর হামলা চালানো হয়। এতে মোঃ আসাদুল হাবীবসহ একাধিক ব্যক্তি গুরুতর আহত হন। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি ঘটায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোঃ আসাদুল হাবীব (৩০) মৃত্যুবরণ করেন।
ঘটনার পর লালমনিরহাট সদর থানায় দায়েরকৃত মামলায় মোট ৮ জনকে আসামি করা হয়।

এর মধ্যে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন—
৩নং আসামি: মোঃ আব্দুস সোবহান (৭০)
৭নং আসামি: মোছাঃ রুজিনা বেগম (৩৪)

লালমনিরহাট সদর থানার (ওসি) আব্দুল মতিন জানান, বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।