1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
জমকালো আয়োজনে “ময়ূরপঙ্খী মেডেল অব অ্যাচিভমেন্ট প্রদান” অনুষ্ঠিত - দেশ সকাল
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি ব্রাজিলের সমর্থক: মোহনা বিপিইএম-এর ৯ লক্ষ সদস্য পূর্তি উপলক্ষে ঈদ মিট-আপ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 💐 সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অনন্য আবদুল করিম সোহাগের জন্মদিন আজ 🌙 ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটিতে আতঙ্কে বাঘাইহাট বাজার দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের রামিসা হত্যায় সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যু/দণ্ড পুলিশ সুপারের সঙ্গে বৈঠক, স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দিল জুলাই ঐক্য চট্টগ্রাম অসহায় মানুষের পাশে এক নীরব যোদ্ধা, মানবতার ফেরিওয়ালা হুসাইন মানসুরি ‘বাস থেকে না নামলে আজ নির্ঘাত মারা যেতাম’ বুবলীর ঘরে এলো কন্যাসন্তান নাম ‘শার্লিন খান’ 🎉 সিলেটের শিবগঞ্জে সামাজিক অনুষ্ঠান আয়োজনের নির্ভরতার নাম “পালকি রেস্টুরেন্ট”

জমকালো আয়োজনে “ময়ূরপঙ্খী মেডেল অব অ্যাচিভমেন্ট প্রদান” অনুষ্ঠিত

দেশ সকাল :
  • প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

মো আবদুল করিম সোহাগ,
ঢাকা।

জমকালো আয়োজনে “ময়ূরপঙ্খী ইন্ট্রারপ্রানার ও ইয়ুথ কার্নিভাল-২০২৬” এবং “ময়ূরপঙ্খী মেডেল অব অ্যাচিভমেন্ট প্রদান” অনুষ্ঠিত হয়েছে। ১১ এপ্রিল শনিবার বিকেলে রাজধানীর মটস অডিটোরিয়ামে ময়ূরপঙ্খী ফাউন্ডেশনে উদ্যোগে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে জাসাসের সাবেক সভাপতি রেজবুদ্দৌলা চৌধুরী, ব্যাংকার ও ময়ূরপঙ্খীর পিস এম্বাসেডর রিফাত মাহবুব সাকিব, মটসের পরিচালক জেমস গোমেজ, প্রত্যাশা বাংলাদেশের নির্বাহী পরিচালক শাহরিয়ার কবির শোভন, জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম, জনপ্রিয় নাট্যকার জিনাত হাকিম, বাগদাদ গ্রুপের চেয়ারম্যান ফেরদৌস খান আলমগীর, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মঞ্জুর হোসাইন ঈশা, সেফ ট্রেইনার রুবেনা রুবি, ফরেন অ্যাফেয়ার্স কনসালটেন্সির সিইও এসএম মাহবুব আলম শুভরাজ, উদ্যোক্তা ও অভিনেত্রী ক্যামেলিয়া নিশান উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠান প্রসঙ্গে রুহিত সুমন বলেন, ব্যবসায়ী, উদ্যোক্তা, সংস্কৃতি, ক্রীড়া, সামাজিক ও মিডিয়া অঙ্গনের গুণীদের অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। বিভিন্ন ক্যাটেগরিতে স্ব- স্ব পেশায় বিশেষ অবদানের জন্য দেয়া হয় “মেডেল অব অ্যাচিভমেন্ট” প্রদান করা হয় ।

ক্রিকেটার আব্দুর রাজ্জাক, সালমা খাতুন, দেশটিভির ক্রাইম সাংবাদিক শাহাদাৎ হোসেন নিশাদ, মোহাম্মদ আবুল বাশার (ব্যাংকার ও কবি), সাংবাদিকতায় সিনিয়র সাংবাদিক জ. ই বুলবুল, নিরপেক্ষ’র সিনিয়র সাংবাদিক জয় শাহীন, এটিএন বাংলার নিউজ প্রেজেন্টার ভাবনা আহমেদ, বাংলাদেশের আলোর হৃদয় খান, ডিজে নাইরা, উদ্যোক্তা অলিল আহমেদ, চিত্রনায়িকা মিষ্টি জান্নাত, শিরিন শিলা, জেআই খান আরিয়ান, সালমান ফার্সি, উপস্থাপক রওযাতুল জান্নাত, দিয়া আহসান, টিআইবি সদস্য জাহিদ আহমেদ, শিশুশিল্পী তাসিন-তাজিম, পরিচালক দেবাশীষ বিশ্বাস, সালাউদ্দিন স্বপন, সহকারী অধ্যাপক ডা. মো. সাইদুর রহমান, সমাজসেবিকা ও নারী উদ্যোক্তা হেলেন এ নাসরিন, বুশরা কবিরসহ আরো অনেককেই সম্মাননা পদকে ভূষিত করা হয়। জমকালো এই অনুষ্ঠানের পুরোটাই ছিল নাচ ও গানসহ কেক কাটার জমকালো আয়োজন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।