1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
ধামইরহাটে জ্বালানি তেলের জন্য হাহাকার: দীর্ঘ সময় অপেক্ষার পর মিলছে মাত্র ২০০ টাকার তেল - দেশ সকাল
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
🎉 সিলেটের শিবগঞ্জে সামাজিক অনুষ্ঠান আয়োজনের নির্ভরতার নাম “পালকি রেস্টুরেন্ট” বিশ্বকাপ ফুটবল নিয়ে পলাশ মণি দাসের ‘ফুটবল যুদ্ধ’ জনপ্রিয় কোরিওগ্রাফার, র‌্যাম্প মডেল তারকা বুলবুল টুম্পার জন্মদিনের শুভেচ্ছা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্যজগতে এক উজ্জ্বল নক্ষত্র শাম্মী তুলতুল দুই তরুণ উদ্যোক্তার নতুন যাত্রা: শাড়ির ব্যবসায় জুবাইদ হোসেন জিয়ান ও ইখতিয়ার উদ্দিন ঐতিহ্যবাহী বাংলা রান্নার বিশ্বজয়ী দূত হাসিনা আনছারকে জন্মদিনের শুভেচ্ছা আমি এই চরিত্রের জন্য তিন সপ্তাহ ধরে কোন সোশ্যাল মিডিয়াতে একটিভ ছিলাম না: ইরফান রহমান মিডিয়ার এই জার্নিটা এত সহজ ছিল না আমার: নেয়ামত উল্লাহ রিয়াদ মডেলিং এর মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশকে ছড়িয়ে দিতে চাই: সৌরভ ফটিকছড়িবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক এমপি প্রার্থী রবিউল হাসান তানজিম

ধামইরহাটে জ্বালানি তেলের জন্য হাহাকার: দীর্ঘ সময় অপেক্ষার পর মিলছে মাত্র ২০০ টাকার তেল

দেশ সকাল :
  • প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

মোঃ মোস্তফা কামাল চৌধুরী,

নওগাঁ জেলা প্রতিনিধি:

​ নওগাঁর ধামইরহাটে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষার পর অবশেষে দেখা মিলছে কাঙ্ক্ষিত জ্বালানি তেলের। তবে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বর্তমানে মোটরসাইকেল প্রতি মাত্র ২০০ টাকার তেল বরাদ্দ দেওয়া হচ্ছে। আজ শুক্রবার (৩ এপ্রিল) সকাল থেকেই ধামইরহাটের ‘ন্যাশনাল পেট্রোলিয়াম এন্ড ফিলিং স্টেশনে’ জ্বালানি নিতে আসা মানুষের উপচে পড়া ভিড় ও দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে।

​তেল সংগ্রহকে কেন্দ্র করে পাম্প চত্বরে সাধারণ মানুষের মাঝে উত্তেজনা ও বিশৃঙ্খলা দেখা দিলে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ধামইরহাট থানার এসআই উজ্জ্বল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে সরাসরি তদারকি শুরু করেন। পুলিশের সক্রিয় উপস্থিতিতে বিশৃঙ্খলা থেমে যায় এবং পুনরায় সুষ্ঠুভাবে তেল বিতরণ কার্যক্রম সচল হয়।

​জ্বালানি সংকট মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে বিশেষ তদারকি সেল গঠন করা হয়েছে। আজ সকাল সাড়ে ৭টা থেকে তেল বিতরণ কার্যক্রম শুরু করেন
ট্যাগ অফিসার ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুনুর রশিদ ও উপজেলা খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান।

​বর্তমানে পাম্পে তেল বিতরণ কার্যক্রম প্রশাসনের কঠোর নজরদারিতে চলমান রয়েছে। স্থানীয়রা জানান, দীর্ঘ অপেক্ষার পর সামান্য পরিমাণে তেল পেলেও প্রশাসনের এই তদারকির কারণে অন্তত বিশৃঙ্খলা এড়ানো সম্ভব হচ্ছে। জ্বালানি সংকটের এই মুহূর্তে সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে এবং লাইনে শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় প্রশাসন ও পুলিশ বিভাগের এই সমন্বিত উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।