1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
নদীর পাড়ে ফুল রেখে ফুল বিজু উৎসব শুরু - দেশ সকাল
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
🎉 সিলেটের শিবগঞ্জে সামাজিক অনুষ্ঠান আয়োজনের নির্ভরতার নাম “পালকি রেস্টুরেন্ট” বিশ্বকাপ ফুটবল নিয়ে পলাশ মণি দাসের ‘ফুটবল যুদ্ধ’ জনপ্রিয় কোরিওগ্রাফার, র‌্যাম্প মডেল তারকা বুলবুল টুম্পার জন্মদিনের শুভেচ্ছা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্যজগতে এক উজ্জ্বল নক্ষত্র শাম্মী তুলতুল দুই তরুণ উদ্যোক্তার নতুন যাত্রা: শাড়ির ব্যবসায় জুবাইদ হোসেন জিয়ান ও ইখতিয়ার উদ্দিন ঐতিহ্যবাহী বাংলা রান্নার বিশ্বজয়ী দূত হাসিনা আনছারকে জন্মদিনের শুভেচ্ছা আমি এই চরিত্রের জন্য তিন সপ্তাহ ধরে কোন সোশ্যাল মিডিয়াতে একটিভ ছিলাম না: ইরফান রহমান মিডিয়ার এই জার্নিটা এত সহজ ছিল না আমার: নেয়ামত উল্লাহ রিয়াদ মডেলিং এর মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশকে ছড়িয়ে দিতে চাই: সৌরভ ফটিকছড়িবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক এমপি প্রার্থী রবিউল হাসান তানজিম

নদীর পাড়ে ফুল রেখে ফুল বিজু উৎসব শুরু

দেশ সকাল :
  • প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি

খাগড়াছড়িতে চেঙ্গী ও মাইনি নদীর পাড়ে হরেক রকমের বিজুর ফুল রেখে শুরু হল চাকমা সম্প্রদায়রা সবচেয়ে বড় সামাজিক অনুষ্ঠান ফুল বিজু। খাগড়াছড়ি চাকমা সম্প্রদায়ের মানুষরা এখন বর্ষবরণ ও বিদায়ের এই উৎসবে মাতোয়ারা। ব্যস্ততা বেড়েছে পাহাড়ি পাড়াগুলোতে।

অনুষ্ঠানের প্রথম দিন রোববার (১২ এপ্রিল) সকালে খাগড়াছড়ি শহরের খবংপুড়িয়া এলাকার চেঙ্গী নদীর পাড়ে কলা পাতায় ফুল ও মোমবাতি প্রজ্বলন করে চাকমা শিশু-কিশোর, তরুণ-তরুণীসহ সকল বয়সিরা। এসময় তারা নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে নদীর পাড়ে অংশ নেয়।

এই ফুল বিজুর মাধ্যমে গঙ্গাদেবীর মঙ্গল কামনা ও পুরনো বছরের সব দুঃখ, গ্লানি ধুয়ে মুছে নতুন বছরকে স্বাগত জানায় তারা। এর মাধ্যমে খাগড়াছড়িতে শুরু হয় চাকমা সম্প্রদায়ের বর্ষবরণের আয়োজন।

নদীর পারে ফুল দিতে আসা মণিষা চাকমা ও প্রণব চাকমা জানান, ভোরে বিভিন্ন ফুল দিয়ে গঙ্গাদেবীর পূজা ও পুরাতন বছরের দুঃখ-গ্লানি দূর করতে এসেছি এবং সকলের মঙ্গল কামনা করি।

উৎসবের প্রথম দিন ফুল বিজু, দ্বিতীয় দিন মূল বিজু অর্থাৎ অথিতি আপ্যায়নের দিন। এই দিনে সাধারণত অনেকে বৌদ্ধ বিহারে ভিক্ষুদের বুদ্ধ মূর্তি দান, অষ্ট পরিষ্কার দান, সংঘ দান ও বৌদ্ধ ভিক্ষুদের বিভিন্ন দানসহ নানান ধর্মীয় কাজ করেন থাকেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, বৈসাবি উৎসবকে গিরে আমাদের সাত দিনের নিরাপত্তার অংশ হিসেবে ১৭টি পয়েন্টে মোবাইল পেট্রোল এবং অনুষ্ঠান কেন্দ্রে পুলিশ মোতায়েন করা আছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ সব সময় তৎপর আছে। আমাদের সার্বিক কার্যক্রম চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।