1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
দেশে ফের ভূমিকম্প অনুভূত - দেশ সকাল
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপ ফুটবল নিয়ে পলাশ মণি দাসের ‘ফুটবল যুদ্ধ’ জনপ্রিয় কোরিওগ্রাফার, র‌্যাম্প মডেল তারকা বুলবুল টুম্পার জন্মদিনের শুভেচ্ছা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্যজগতে এক উজ্জ্বল নক্ষত্র শাম্মী তুলতুল দুই তরুণ উদ্যোক্তার নতুন যাত্রা: শাড়ির ব্যবসায় জুবাইদ হোসেন জিয়ান ও ইখতিয়ার উদ্দিন ঐতিহ্যবাহী বাংলা রান্নার বিশ্বজয়ী দূত হাসিনা আনছারকে জন্মদিনের শুভেচ্ছা আমি এই চরিত্রের জন্য তিন সপ্তাহ ধরে কোন সোশ্যাল মিডিয়াতে একটিভ ছিলাম না: ইরফান রহমান মিডিয়ার এই জার্নিটা এত সহজ ছিল না আমার: নেয়ামত উল্লাহ রিয়াদ মডেলিং এর মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশকে ছড়িয়ে দিতে চাই: সৌরভ ফটিকছড়িবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক এমপি প্রার্থী রবিউল হাসান তানজিম ছোট বেলায় বহু ঈদ সালামী পেতাম আর এখন সালামী দিতে হয়

দেশে ফের ভূমিকম্প অনুভূত

দেশ সকাল :
  • প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি

দেশে ফের ভূমিকম্প অনুভূত
সিলেটের বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকাল ৯টা ২১ মিনিটে এ কম্পন টের পেয়েছেন স্থানীয়রা।

ইউরোপীয় মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকায় রিখটার স্কেলে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পের উৎপত্তি হয়। এর প্রভাব পড়ে বাংলাদেশের সিলেটসহ সীমান্তবর্তী এলাকাগুলোতে।

এর আগে গত ৭ এপ্রিল একই এলাকায় ৪ দশমিক ৯ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেদিন বাংলাদেশ সময় দুপুর ২টা ৪৮ মিনিটে কম্পনটি হয় এবং সিলেটসহ আশপাশের অঞ্চলেও তা অনুভূত হয়।

সর্বশেষ ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে হঠাৎ কম্পনে সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে একাধিকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে গত ২১ নভেম্বর নরসিংদীর মাধবদী এলাকায় উৎপত্তি হওয়া ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে সারাদেশে ১০ জনের মৃত্যু এবং কয়েকশ’ মানুষ আহত হন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।