1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
লালমনিরহাট সীমান্তে গুলি: গরু পাচার সন্দেহে বাংলাদেশি নিহত - দেশ সকাল
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
🎉 সিলেটের শিবগঞ্জে সামাজিক অনুষ্ঠান আয়োজনের নির্ভরতার নাম “পালকি রেস্টুরেন্ট” বিশ্বকাপ ফুটবল নিয়ে পলাশ মণি দাসের ‘ফুটবল যুদ্ধ’ জনপ্রিয় কোরিওগ্রাফার, র‌্যাম্প মডেল তারকা বুলবুল টুম্পার জন্মদিনের শুভেচ্ছা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্যজগতে এক উজ্জ্বল নক্ষত্র শাম্মী তুলতুল দুই তরুণ উদ্যোক্তার নতুন যাত্রা: শাড়ির ব্যবসায় জুবাইদ হোসেন জিয়ান ও ইখতিয়ার উদ্দিন ঐতিহ্যবাহী বাংলা রান্নার বিশ্বজয়ী দূত হাসিনা আনছারকে জন্মদিনের শুভেচ্ছা আমি এই চরিত্রের জন্য তিন সপ্তাহ ধরে কোন সোশ্যাল মিডিয়াতে একটিভ ছিলাম না: ইরফান রহমান মিডিয়ার এই জার্নিটা এত সহজ ছিল না আমার: নেয়ামত উল্লাহ রিয়াদ মডেলিং এর মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশকে ছড়িয়ে দিতে চাই: সৌরভ ফটিকছড়িবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক এমপি প্রার্থী রবিউল হাসান তানজিম

লালমনিরহাট সীমান্তে গুলি: গরু পাচার সন্দেহে বাংলাদেশি নিহত

দেশ সকাল :
  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

মোঃ আলম।
ব্যুরো প্রধান রংপুর।

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। মরদেহ ভারতে নিয়ে গেছে বিএসএফ। বুধবার রাত আনুমানিক ৩টার দিকে ধবলগুড়ি সীমান্তের ৮৭৪ নম্বর পিলারের ৫ নম্বর সাব-পিলারের কাছে, প্রায় ৫০০ গজ ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি আলী হোসেন (৪১)। তিনি পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি পূর্ব পানিয়ারটারী গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, গভীর রাতে ৭-৮ জন বাংলাদেশি সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন এবং কাঁটাতারের বেড়া কাটার চেষ্টা করেন। এসময় টহলরত বিএসএফ সদস্যরা প্রথমে সতর্কতামূলক ফাঁকা গুলি ছোঁড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি চালালে একজন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। অন্যরা পালিয়ে যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তি দীর্ঘদিন ধরে গরু পাচারের সঙ্গে জড়িত ছিলেন। ‘ডাঙ্গোয়াল’ হিসেবে পরিচিত এসব ব্যক্তিরা ভারত থেকে গরু এনে বাংলাদেশে সরবরাহ করে থাকেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সৈয়দ ফজলে মুনিম। তিনি জানান, বিএসএফের সঙ্গে যোগাযোগ করে নিহতের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এবং মরদেহ বর্তমানে ভারতের একটি হাসপাতালে রয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ ফেরত আনার প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।