1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
যু*দ্ধে হারবে না ইরান, ভারতের উচিত বন্ধুর পাশে থাকা: সাবেক ‘র’ প্রধান - দেশ সকাল
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
🎉 সিলেটের শিবগঞ্জে সামাজিক অনুষ্ঠান আয়োজনের নির্ভরতার নাম “পালকি রেস্টুরেন্ট” বিশ্বকাপ ফুটবল নিয়ে পলাশ মণি দাসের ‘ফুটবল যুদ্ধ’ জনপ্রিয় কোরিওগ্রাফার, র‌্যাম্প মডেল তারকা বুলবুল টুম্পার জন্মদিনের শুভেচ্ছা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্যজগতে এক উজ্জ্বল নক্ষত্র শাম্মী তুলতুল দুই তরুণ উদ্যোক্তার নতুন যাত্রা: শাড়ির ব্যবসায় জুবাইদ হোসেন জিয়ান ও ইখতিয়ার উদ্দিন ঐতিহ্যবাহী বাংলা রান্নার বিশ্বজয়ী দূত হাসিনা আনছারকে জন্মদিনের শুভেচ্ছা আমি এই চরিত্রের জন্য তিন সপ্তাহ ধরে কোন সোশ্যাল মিডিয়াতে একটিভ ছিলাম না: ইরফান রহমান মিডিয়ার এই জার্নিটা এত সহজ ছিল না আমার: নেয়ামত উল্লাহ রিয়াদ মডেলিং এর মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশকে ছড়িয়ে দিতে চাই: সৌরভ ফটিকছড়িবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক এমপি প্রার্থী রবিউল হাসান তানজিম

যু*দ্ধে হারবে না ইরান, ভারতের উচিত বন্ধুর পাশে থাকা: সাবেক ‘র’ প্রধান

দেশ সকাল :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

ছবি: সংগৃহীত।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার প্রেক্ষাপটে পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরান। এমন পরিস্থিতিতে ভারতের গোয়েন্দা সংস্থা র-এর (রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং) সাবেক প্রধান অমরজিৎ সিং দুলাত জানিয়েছেন, ইরান এই যুদ্ধে পরাজিত হবে না এবং ভারতের উচিত এই সংকটে বন্ধুপ্রতিম দেশ ইরানের পাশে দাঁড়ানো।

ভারতীয় বার্তা সংস্থা এএনআই-এর প্রতিবেদনে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে দুলাত এই মন্তব্য করেন।

ইরানের সংঘাত নিয়ে সাবেক এই গোয়েন্দা প্রধান বলেন, ‘এই দ্বন্দ্বটি কোনো নতুন ঘটনা নয়। এটি গত ২০-২৫ বছর ধরে চলে আসছে। আমাদের সব সময় মনে রাখা উচিত যে, ভারত ঐতিহাসিকভাবেই ইরানের ঘনিষ্ঠ মিত্র ছিল এবং ইরানও সংকটের সময় সব সময় ভারতের পাশে দাঁড়িয়েছে।’

তিনি ভারতের পররাষ্ট্রনীতির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, ‘ভারত ও ইরানের সম্পর্ক পারস্পরিক আস্থার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। তাই বর্তমান এই কঠিন সময়ে আমাদের ইরানের পাশে থাকা উচিত। আমি বিশ্বাস করি, এই সংকটে ভারতের ভূমিকা হবে অত্যন্ত সময়োপযোগী, ভারসাম্যপূর্ণ এবং যথাযথ।’

যুদ্ধের ফলাফল নিয়ে দুলাত দৃঢ়তার সঙ্গে বলেন, ‘পশ্চিমা দেশ ও ইসরাইলের প্রবল চাপের মুখে থাকলেও ইরান এই যুদ্ধে হারবে না।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।