1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
ফটিকছড়িবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক এমপি প্রার্থী রবিউল হাসান তানজিম - দেশ সকাল
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপ ফুটবল নিয়ে পলাশ মণি দাসের ‘ফুটবল যুদ্ধ’ জনপ্রিয় কোরিওগ্রাফার, র‌্যাম্প মডেল তারকা বুলবুল টুম্পার জন্মদিনের শুভেচ্ছা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্যজগতে এক উজ্জ্বল নক্ষত্র শাম্মী তুলতুল দুই তরুণ উদ্যোক্তার নতুন যাত্রা: শাড়ির ব্যবসায় জুবাইদ হোসেন জিয়ান ও ইখতিয়ার উদ্দিন ঐতিহ্যবাহী বাংলা রান্নার বিশ্বজয়ী দূত হাসিনা আনছারকে জন্মদিনের শুভেচ্ছা আমি এই চরিত্রের জন্য তিন সপ্তাহ ধরে কোন সোশ্যাল মিডিয়াতে একটিভ ছিলাম না: ইরফান রহমান মিডিয়ার এই জার্নিটা এত সহজ ছিল না আমার: নেয়ামত উল্লাহ রিয়াদ মডেলিং এর মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশকে ছড়িয়ে দিতে চাই: সৌরভ ফটিকছড়িবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক এমপি প্রার্থী রবিউল হাসান তানজিম ছোট বেলায় বহু ঈদ সালামী পেতাম আর এখন সালামী দিতে হয়

ফটিকছড়িবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক এমপি প্রার্থী রবিউল হাসান তানজিম

দেশ সকাল :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

দেশ সকাল অনলাইন।

২০২৬ এ অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফটিকছড়ি আসনে গণঅধিকার পরিষদ এর এমপি প্রার্থী আলোচিত ছাত্রনেতা রবিউল হাসান তানজিম বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশ ও প্রবাসে অবস্থানরত মুসলিম জনগণসহ বিশ্বের মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

“ঈদুল আজহা অর্থ ত্যাগের উৎসব। আল কোরআনে বলা হয়েছে, মাংস বা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় মানুষের পবিত্র ইচ্ছা। কোরবানির মাধ্যমে মানুষ আত্মশুদ্ধি ও আত্মত্যাগের বার্তা প্রচার করে।” ঈদুল আজহা অর্থ ত্যাগের উৎসব। এই উৎসবের মূল প্রতিপাদ্য বিষয় হলো ত্যাগ করা”।

বিশ্বাসী মানুষের পবিত্র ইচ্ছা হচ্ছে আল্লাহর নৈকট্য লাভ করা। মানুষ আল্লাহর নৈকট্য লাভের জন্য পশু কোরবানি দেয়। আত্মশুদ্ধি, আত্মতৃপ্তি আর আত্মত্যাগের সুমহান বার্তা নিয়ে প্রতিবছরই ঘুরে আসে পবিত্র ঈদুল আজহা।

ধর্ষণ,আইনশৃঙ্খলার অবনতি,সামাজিক অনাচার ও নানামুখী সংকটের অভিঘাত সত্ত্বেও দেশের মুসলিম জনগোষ্ঠীর মন ঈদের অমলিন আনন্দ আর উচ্ছ্বাসে পরিপূর্ণ। দেশের জনগণ দেড় দশক ধরে ফ্যাসিবাদের এক কঠিন সময় পার করেছে। মুক্ত বাংলায় এবারের ঈদ হোক পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও আনন্দের।

ত্যাগের মহিমায় পবিত্র ও উদ্ভাসিত হোক সকলের জীবন। পবিত্র ঈদুল আজহার বরকতে মহিমান্বিত হয়ে সকল ব্যথা-বেদনা ভুলে গিয়ে আনন্দের জোয়ার বয়ে যাক প্রতিটি মানুষের জীবনে। প্রিয় ফটিকছড়িবাসী,সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।