1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
ইরান যু/দ্ধ-অস্থির বিশ্ব, তবুও বিস্ময়কর প্রবৃদ্ধি চীনের - দেশ সকাল
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
🎉 সিলেটের শিবগঞ্জে সামাজিক অনুষ্ঠান আয়োজনের নির্ভরতার নাম “পালকি রেস্টুরেন্ট” বিশ্বকাপ ফুটবল নিয়ে পলাশ মণি দাসের ‘ফুটবল যুদ্ধ’ জনপ্রিয় কোরিওগ্রাফার, র‌্যাম্প মডেল তারকা বুলবুল টুম্পার জন্মদিনের শুভেচ্ছা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্যজগতে এক উজ্জ্বল নক্ষত্র শাম্মী তুলতুল দুই তরুণ উদ্যোক্তার নতুন যাত্রা: শাড়ির ব্যবসায় জুবাইদ হোসেন জিয়ান ও ইখতিয়ার উদ্দিন ঐতিহ্যবাহী বাংলা রান্নার বিশ্বজয়ী দূত হাসিনা আনছারকে জন্মদিনের শুভেচ্ছা আমি এই চরিত্রের জন্য তিন সপ্তাহ ধরে কোন সোশ্যাল মিডিয়াতে একটিভ ছিলাম না: ইরফান রহমান মিডিয়ার এই জার্নিটা এত সহজ ছিল না আমার: নেয়ামত উল্লাহ রিয়াদ মডেলিং এর মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশকে ছড়িয়ে দিতে চাই: সৌরভ ফটিকছড়িবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক এমপি প্রার্থী রবিউল হাসান তানজিম

ইরান যু/দ্ধ-অস্থির বিশ্ব, তবুও বিস্ময়কর প্রবৃদ্ধি চীনের

দেশ সকাল :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

ইরান যুদ্ধ-অস্থির বিশ্ব, তবুও বিস্ময়কর প্রবৃদ্ধি চীনের
সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের তোয়াক্কা না করেই চলতি ২০২৬ সালের প্রথম প্রান্তিকে চীনের অর্থনীতিতে অভাবনীয় গতির সঞ্চার হয়েছে। বৃহস্পতিবার চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর দেওয়া সর্বশেষ তথ্যানুসারে, গত বছরের একই সময়ের তুলনায় দেশটির জিডিপি (মোট দেশজ উৎপাদন) ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত তিন প্রান্তিকের মধ্যে এটিই চীনের সর্বোচ্চ প্রবৃদ্ধি।

এই প্রবৃদ্ধি আন্তর্জাতিক বিশ্লেষক ও ব্লুমবার্গের করা ৪.৮ শতাংশের পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে।

পরিসংখ্যান অনুযায়ী, গত মার্চ মাসে চীনের শিল্পোৎপাদন ৫.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা প্রত্যাশার চেয়ে বেশি হলেও বছরের প্রথম দুই মাসের তুলনায় কিছুটা ধীর। তবে অর্থনীতির এই অগ্রযাত্রার মধ্যেও সাধারণ মানুষের কেনাকাটা বা খুচরা বিক্রির হার আশানুরূপ নয়। মার্চ মাসে খুচরা বিক্রি বেড়েছে মাত্র ১.৭ শতাংশ, যদিও এটা জানুয়ারি-ফেব্রুয়ারি সময়ের ২.৮ শতাংশ প্রবৃদ্ধির তুলনায় অনেকটাই কম।

অর্থনীতিবিদরা মনে করছেন, চীনের উৎপাদন খাত বর্তমানে অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে কাজ করলেও অভ্যন্তরীণ চাহিদার এই দুর্বলতা বেইজিংয়ের জন্য কিছুটা উদ্বেগের কারণ হতে পারে।

এদিকে টানা সাত সপ্তাহ ধরে চলা ইরান যুদ্ধ চীনের অর্থনৈতিক গতিতে এখনো কোনো বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারেনি। বিগত বছরগুলোতে জ্বালানি নিরাপত্তা জোরদার এবং বিশ্ববাজারের অস্থিরতা থেকে নিজেদের সুরক্ষায় নেওয়া পদক্ষেপগুলো এখন সুফল দিচ্ছে বলে মনে করা হচ্ছে। তবে পরিস্থিতির ওপর নজর রেখে অর্থনীতিবিদরা বলছেন, তেলের দাম বৃদ্ধির ফলে মুদ্রাস্ফীতির আশঙ্কা তৈরি হওয়ায় পিপলস ব্যাংক অব চায়না এ বছর সুদের হার কমানোর সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতে পারে।

সব মিলিয়ে অর্থনৈতিক সূচকগুলো ইতিবাচক হলেও কিছু চ্যালেঞ্জ থেকেই যাচ্ছে।

বিশেষ করে আবাসন খাতে বিনিয়োগ ১১.২ শতাংশ হ্রাস পাওয়া এবং শহরাঞ্চলে বেকারত্বের হার বেড়ে ৫.৪ শতাংশ হওয়া নতুন সংকটের ইঙ্গিত দিচ্ছে। তবে বেইজিংয়ের জন্য স্বস্তির বিষয় হলো, দীর্ঘ সাড়ে তিন বছরের মন্দা কাটিয়ে মার্চ মাসে উৎপাদক পর্যায়ে পণ্যের দাম কিছুটা ইতিবাচক অবস্থানে ফিরেছে। সরকারের নীতিনির্ধারকরা এখন রপ্তানি ও হাই-টেক ম্যানুফ্যাকচারিংয়ের পাশাপাশি অভ্যন্তরীণ চাহিদা ও নতুন বিনিয়োগ বাড়ানোর দিকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন।
সূত্র: এনডিটিভি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।