1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
বিশ্বকাপ ফুটবল নিয়ে পলাশ মণি দাসের ‘ফুটবল যুদ্ধ’ - দেশ সকাল
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপ ফুটবল নিয়ে পলাশ মণি দাসের ‘ফুটবল যুদ্ধ’ জনপ্রিয় কোরিওগ্রাফার, র‌্যাম্প মডেল তারকা বুলবুল টুম্পার জন্মদিনের শুভেচ্ছা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্যজগতে এক উজ্জ্বল নক্ষত্র শাম্মী তুলতুল দুই তরুণ উদ্যোক্তার নতুন যাত্রা: শাড়ির ব্যবসায় জুবাইদ হোসেন জিয়ান ও ইখতিয়ার উদ্দিন ঐতিহ্যবাহী বাংলা রান্নার বিশ্বজয়ী দূত হাসিনা আনছারকে জন্মদিনের শুভেচ্ছা আমি এই চরিত্রের জন্য তিন সপ্তাহ ধরে কোন সোশ্যাল মিডিয়াতে একটিভ ছিলাম না: ইরফান রহমান মিডিয়ার এই জার্নিটা এত সহজ ছিল না আমার: নেয়ামত উল্লাহ রিয়াদ মডেলিং এর মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশকে ছড়িয়ে দিতে চাই: সৌরভ ফটিকছড়িবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক এমপি প্রার্থী রবিউল হাসান তানজিম ছোট বেলায় বহু ঈদ সালামী পেতাম আর এখন সালামী দিতে হয়

বিশ্বকাপ ফুটবল নিয়ে পলাশ মণি দাসের ‘ফুটবল যুদ্ধ’

দেশ সকাল :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

মো আবদুল করিম সোহাগ

ফুটবল এক আবেগের নাম। ফুটবলকে ঘিরেই সবশ্রেনীর সববয়সী মানুষের মধ্যে দেখা যায় বাঁধভাঙা উচ্ছ¡াস। ২০২৬ ফুটবল বিশ্বকাপ উন্মদনাকে কেন্দ্র করে পলাশ মণি দাস নির্মাণ করলেন ‘ফুটবল যুদ্ধ’। নাটকটি রচনা ও চিত্রনাট্য করেছেন রাজীব মণি দাস। ফুটবল যুদ্ধে অংশগ্রহণ করেছেন- আখম হাসান, পুনম হাসান জুঁই, কাজী রাজু, সাহেলা আক্তার, ফরিদ হোসাইন, জাহাঙ্গীর আলম, আলতাব হোসেন, আল মামুন রূপান্ত, আহমেদ রানা, প্রমূখ।

রাজীব মণি দাস বলেন- ফুটবল এ দেশের মানুষের প্রাণের খেলা। হাজার হাজার মাইল দূরে আরম্ভ হতে যাচ্ছে এবারের ফুটবল বিশ^কাপ, আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। আমি বর্তমানে আমেরিকায় অবস্থান করছি, এখানে থেকে ফুটবল নিলে নাটক লিখবো না তা কি করে হয়। সেই চিন্তা থেকে দেশের মানুষ ও প্রবাসীদের কথা চিন্তা করেই ফুটবল যুদ্ধ নাটকটি রচনা করেছি। ফুটবল উন্মদনায় কি ঘটতে পারে ব্যতিক্রম কিছু দেখতে পাবে দর্শক।

পলাশ মণি দাস বলেন- ফুটবলকে ঘিরে সারাদেশের প্রায় মানুষ নির্ঘুম রাত্রি আনন্দে উপভোগ করে খেলা। আর সেটা যদি হয় আর্জেন্টিনা ও ব্রাজিল তাহলে তো কথাই নেই। ফুটবল খেলা আসলেই বাংলাদেশ আর্জেন্টিনা ও ব্রাজিল দুই ভাগে বিভক্ত হয়ে যায়। বাবা-মা, ভাই-বোন, প্রেমিক-প্রেমিকা, বন্ধু-বান্ধব, আত্মিয়-স্বজন, একে অপরের শত্রæ হয়ে উঠে। এইরকম সাংঘাতিক ফুটবল প্রেমি মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া দুষ্কর।

কাহিনিতে দেখা যায়- ফুটবল বিশ^কাপ খেলা আসলেই সকল ফুটবল প্রেমীরা তাদের নিজ-নিজ পছন্দের দলের জার্সি গায়ে পরিধান করে এবং ঐদেশের পতাকা উড়িয়ে তাদের সমর্থন জানান দেয়। আমাদের নাটকের গল্পটা কিছুটা গতানু-গতিক হলেও ব্যতিক্রম ধর্মী। শিপন আর্জেন্টিনা সমর্থন করে এবং লিনা করে ব্রাজিল এনিয়ে দু’জনে সুন্দর প্রেমের সর্ম্পকে টানাপূরণ তৈরি হয়। আরিফ তার কর্মচারিকে বাধ্যকরে ব্রাজিল সমর্থন করতে। ঘনিষ্ঠ বন্ধুত্বের মধ্যে তুমুল দ্বন্দ্ব তৈরি হয় এই ফুটবল খেলার সমর্থন নিয়ে। রাহেলা তার স্বামী মিজানের ভাত বন্ধ করে দেয় ব্রাজিল সমর্থন করে বলে, এমনকি তারা এই সমর্থন দ্বন্দ্বকে রান্না ঘর পর্যন্ত নিয়ে গেছে। পুত্র পিতার বিরুদ্ধে লাঠি নিয়ে দাঁড়ানোর উপক্রম ঘটে, এক পর্যায়ে মা-পুত্র মিলে মিজানকে বাড়ি থেকে বের করে দেয়, সে হয়ে যায় সংসার হারা। মিজান বিয়ে করার জন্য ঘটক চড়ূই ভাইয়ের সাথে যোগাযোগ করে, পাত্রির অন্যান্য গুনা-গুনের মধ্যে প্রধান যোগ্যতা তাকে ব্রজিলের সমর্থক হতে হবে। কার কতো বড় সমর্থক গোষ্টি তার প্রমাণ করতে মরিয়া ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকরা। প্রেমিককে খুশি করতে বাদ্য হয়ে দুই দেশের পতাকা মিশ্রিত জাসি পড়ে আসে লিনা। এমনই আরো নানান হাস্য-রসের ঘটনার মাধ্যমেই সাজানো ‘ফুটবল যুদ্ধ’।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।