1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
ইরান যু/দ্ধের উত্তাপ রাজস্থানের মরুভূমিতে, যাত্রীসংকটে ধুঁকছে বিলাসবহুল ‘প্যালেস অন হুইলস’ - দেশ সকাল
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপ ফুটবল নিয়ে পলাশ মণি দাসের ‘ফুটবল যুদ্ধ’ জনপ্রিয় কোরিওগ্রাফার, র‌্যাম্প মডেল তারকা বুলবুল টুম্পার জন্মদিনের শুভেচ্ছা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্যজগতে এক উজ্জ্বল নক্ষত্র শাম্মী তুলতুল দুই তরুণ উদ্যোক্তার নতুন যাত্রা: শাড়ির ব্যবসায় জুবাইদ হোসেন জিয়ান ও ইখতিয়ার উদ্দিন ঐতিহ্যবাহী বাংলা রান্নার বিশ্বজয়ী দূত হাসিনা আনছারকে জন্মদিনের শুভেচ্ছা আমি এই চরিত্রের জন্য তিন সপ্তাহ ধরে কোন সোশ্যাল মিডিয়াতে একটিভ ছিলাম না: ইরফান রহমান মিডিয়ার এই জার্নিটা এত সহজ ছিল না আমার: নেয়ামত উল্লাহ রিয়াদ মডেলিং এর মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশকে ছড়িয়ে দিতে চাই: সৌরভ ফটিকছড়িবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক এমপি প্রার্থী রবিউল হাসান তানজিম ছোট বেলায় বহু ঈদ সালামী পেতাম আর এখন সালামী দিতে হয়

ইরান যু/দ্ধের উত্তাপ রাজস্থানের মরুভূমিতে, যাত্রীসংকটে ধুঁকছে বিলাসবহুল ‘প্যালেস অন হুইলস’

দেশ সকাল :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং বিশেষ করে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাবে বড় ধরনের ধাক্কা খেয়েছে ভারতের অন্যতম আকর্ষণীয় পর্যটন সেবা ‘প্যালেস অন হুইলস’। রাজস্থানের মরুভূমি, দুর্গ এবং ঐতিহাসিক শহরগুলোতে রাজকীয় ভ্রমণের জন্য বিশ্ববিখ্যাত এই ট্রেনটি চলতি মৌসুমে বিদেশি পর্যটকের অভাবে তাদের অধিকাংশ কামরা পূর্ণ করতে হিমশিম খাচ্ছে। পরিস্থিতির অবনতি এতটাই যে, পর্যাপ্ত বুকিং না হওয়ায় মৌসুমের বেশ কিছু যাত্রা মাঝপথেই বাতিল করতে হয়েছে কর্তৃপক্ষকে।

টাইমস অব ইন্ডিয়ার বরাত দিয়ে জানা গেছে, গত রবিবার জয়সালমীরে চলতি মৌসুমের শেষ যাত্রায় ৮৪ জন ধারণক্ষমতার এই ট্রেনটিতে পর্যটক ছিলেন মাত্র ৩০ জন।

নিয়ম অনুযায়ী একটি যাত্রা পরিচালনার জন্য অন্তত ১৪টি কেবিন বুকিং থাকা বাধ্যতামূলক হলেও, সাম্প্রতিক সময়ে ১০টি কেবিনও পূর্ণ হচ্ছিল না। ফলে ৩২টি পরিকল্পিত যাত্রার মধ্যে ১০টিই আগেই বাতিল করে দিতে হয়েছে। ৪৩ বছরের দীর্ঘ ইতিহাসে এই নিয়ে দ্বিতীয়বার ট্রেনটিকে এক মৌসুমে এক-তৃতীয়াংশ যাত্রা বাতিল করার মতো নজিরবিহীন পরিস্থিতির সম্মুখীন হতে হলো। গত মৌসুমেও ইউক্রেন-রাশিয়া এবং ইসরায়েল-হামাস যুদ্ধের কারণে একইভাবে ১০টি সফর বাতিল হয়েছিল।

১৯৮২ সালে চালু হওয়া এই ট্রেনের টিকিটমূল্য বর্তমানে ৬ লাখ থেকে শুরু করে ২১ লাখ রুপি পর্যন্ত। যদিও ২০২৩ সালে ট্রেনটিকে ব্যক্তিগত মালিকানায় ছেড়ে দিয়ে ইন্টেরিয়র এবং সুযোগ-সুবিধা পাঁচ তারকা মানের ওপরে উন্নীত করা হয়েছে, তবু বৈশ্বিক অস্থিরতা কাটিয়ে বিদেশি পর্যটকদের ফেরানো যাচ্ছে না।

ট্যুর অপারেটরদের মতে, আগে যেখানে গড়ে ৭০ থেকে ৮০ শতাংশ আসন পূর্ণ থাকত, সেখানে এবার তা ২৬ শতাংশে নেমে এসেছে। আন্তর্জাতিক পর্যটকরা মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার কারণে বর্তমানে দীর্ঘ ভ্রমণে অনীহা প্রকাশ করছেন।

বিলাসবহুল এই ট্রেনের যাত্রী কমে যাওয়ায় রাজস্থানের স্থানীয় পর্যটন অর্থনীতিতেও ধস নেমেছে। ট্রেনের পর্যটকদের জন্য ঐতিহ্যবাহী গান ও নাচ পরিবেশনকারী লোকশিল্পীদের আয় আশঙ্কাজনকভাবে কমে গেছে। এর পাশাপাশি হেরিটেজ শহরগুলোর হোটেল, গাইড এবং ক্ষুদ্র ব্যবসায়ীরাও এই মন্দার কবলে পড়েছেন। করোনা মহামারির ধকল কাটিয়ে ট্রেনটি যখন নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিল, ঠিক তখনই মধ্যপ্রাচ্যের যুদ্ধ সেই স্বপ্নে বড় অন্তরায় হয়ে দাঁড়াল।

সূত্র: এনডিটিভি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।