1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
মদনে নার্সের হাত-পায়ের রগ কেটে দিল স্বামী: অভিযুক্ত আটক - দেশ সকাল
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
🎉 সিলেটের শিবগঞ্জে সামাজিক অনুষ্ঠান আয়োজনের নির্ভরতার নাম “পালকি রেস্টুরেন্ট” বিশ্বকাপ ফুটবল নিয়ে পলাশ মণি দাসের ‘ফুটবল যুদ্ধ’ জনপ্রিয় কোরিওগ্রাফার, র‌্যাম্প মডেল তারকা বুলবুল টুম্পার জন্মদিনের শুভেচ্ছা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্যজগতে এক উজ্জ্বল নক্ষত্র শাম্মী তুলতুল দুই তরুণ উদ্যোক্তার নতুন যাত্রা: শাড়ির ব্যবসায় জুবাইদ হোসেন জিয়ান ও ইখতিয়ার উদ্দিন ঐতিহ্যবাহী বাংলা রান্নার বিশ্বজয়ী দূত হাসিনা আনছারকে জন্মদিনের শুভেচ্ছা আমি এই চরিত্রের জন্য তিন সপ্তাহ ধরে কোন সোশ্যাল মিডিয়াতে একটিভ ছিলাম না: ইরফান রহমান মিডিয়ার এই জার্নিটা এত সহজ ছিল না আমার: নেয়ামত উল্লাহ রিয়াদ মডেলিং এর মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশকে ছড়িয়ে দিতে চাই: সৌরভ ফটিকছড়িবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক এমপি প্রার্থী রবিউল হাসান তানজিম

মদনে নার্সের হাত-পায়ের রগ কেটে দিল স্বামী: অভিযুক্ত আটক

দেশ সকাল :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

মহিউদ্দিন তালুকদার
​নেত্রকোনা জেলা প্রতিনিধি

​নেত্রকোনার মদনে পারিবারিক কলহের জেরে মারুফা আক্তার (২৭) নামের এক সিনিয়র স্টাফ নার্সের হাত ও পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্বামী আরিফুল ইসলামের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে মদন পৌর সদরের বাড়িভাদেরা রোডের একটি ভাড়া বাসায় এই নৃশংস ঘটনাটি ঘটে।
​আহত মারুফা আক্তার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আছেন। তিনি নেত্রকোনার মদনপুর এলাকার বাসিন্দা। অভিযুক্ত স্বামী আরিফুল ইসলামের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে মারুফা ও আরিফুল বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের সাত বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। গত ছয় মাস আগে মারুফা মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন এবং এরপর থেকেই তারা পৌর সদরের ওই ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।​বৃহস্পতিবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে আরিফুল ইসলাম ধারালো অস্ত্র দিয়ে মারুফার হাত ও পায়ের রগ কেটে দেন। চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আটক অবস্থায় অভিযুক্ত আরিফুল ইসলাম দাবি করেন, “কলেজ জীবন থেকে শুরু করে এ পর্যন্ত তাকে আমি পড়াশোনা করিয়েছি। কিন্তু দিন দিন আমার ওপর তার নির্যাতনের মাত্রা বেড়েই চলছিল। তার নির্যাতনে অতিষ্ঠ হয়েই আমি তাকে আঘাত করেছি।”
মদন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরুল হুদা খান জানান, আহত নার্সকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে পাঠানো হয়েছে। বিষয়টি ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ​মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসনাত জামান বলেন, “খবর পেয়ে দ্রুত অভিযুক্ত আরিফুল ইসলামকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।