1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
সাজেকে যৌথবাহিনীর অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৪ মাদক কারবারি আটক - দেশ সকাল
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
🎉 সিলেটের শিবগঞ্জে সামাজিক অনুষ্ঠান আয়োজনের নির্ভরতার নাম “পালকি রেস্টুরেন্ট” বিশ্বকাপ ফুটবল নিয়ে পলাশ মণি দাসের ‘ফুটবল যুদ্ধ’ জনপ্রিয় কোরিওগ্রাফার, র‌্যাম্প মডেল তারকা বুলবুল টুম্পার জন্মদিনের শুভেচ্ছা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্যজগতে এক উজ্জ্বল নক্ষত্র শাম্মী তুলতুল দুই তরুণ উদ্যোক্তার নতুন যাত্রা: শাড়ির ব্যবসায় জুবাইদ হোসেন জিয়ান ও ইখতিয়ার উদ্দিন ঐতিহ্যবাহী বাংলা রান্নার বিশ্বজয়ী দূত হাসিনা আনছারকে জন্মদিনের শুভেচ্ছা আমি এই চরিত্রের জন্য তিন সপ্তাহ ধরে কোন সোশ্যাল মিডিয়াতে একটিভ ছিলাম না: ইরফান রহমান মিডিয়ার এই জার্নিটা এত সহজ ছিল না আমার: নেয়ামত উল্লাহ রিয়াদ মডেলিং এর মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশকে ছড়িয়ে দিতে চাই: সৌরভ ফটিকছড়িবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক এমপি প্রার্থী রবিউল হাসান তানজিম

সাজেকে যৌথবাহিনীর অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৪ মাদক কারবারি আটক

দেশ সকাল :
  • প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

জাহিদুল ইসলাম।

পর্যটন নগরী সাজেকে মাদকের বিরুদ্ধে জোরালো অভিযানে যৌথবাহিনী চারজন মাদক কারবারিকে আটক করেছে। অভিযানে তাদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন—
রিনলিয়ানা লুসাই (পিতা: সুইয়া), মঙ্গল ত্রিপুরা (পিতা: দরহা ত্রিপুরা), ধন বিকাশ ত্রিপুরা (পিতা: জতিন্দ ত্রিপুরা) এবং জুপি ত্রিপুরা (পিতা: কান্ত মনি ত্রিপুরা)। তাদের মধ্যে প্রথম তিনজন রাঙ্গামাটি জেলার সাজেক থানাধীন বাঘাইহাট এলাকার রুইলুই পাড়ার বাসিন্দা এবং অপরজন খাগড়াছড়ি জেলার রাজেন্দ্র কারবারি পাড়ার বাসিন্দা।

অভিযান চলাকালে তাদের কাছ থেকে ৯০ পিস ইয়াবা এবং ১২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে দীর্ঘদিন ধরে সক্রিয় একটি মাদক চক্রের সদস্যদের আটক করা সম্ভব হয়েছে।

সাজেক থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। সাজেক থানাকে মাদকমুক্ত করতে আমরা বদ্ধপরিকর। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

স্থানীয়রা এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং পর্যটন এলাকায় মাদকের বিস্তার রোধে প্রশাসনের এমন কঠোর পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।