1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
রূপগঞ্জে পুলিশকে মারধর করে অস্ত্র মামলার আসামি ছিনতাই: ওসিসহ আহত ৭, গ্রেপ্তার ১২ - দেশ সকাল
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
🎉 সিলেটের শিবগঞ্জে সামাজিক অনুষ্ঠান আয়োজনের নির্ভরতার নাম “পালকি রেস্টুরেন্ট” বিশ্বকাপ ফুটবল নিয়ে পলাশ মণি দাসের ‘ফুটবল যুদ্ধ’ জনপ্রিয় কোরিওগ্রাফার, র‌্যাম্প মডেল তারকা বুলবুল টুম্পার জন্মদিনের শুভেচ্ছা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্যজগতে এক উজ্জ্বল নক্ষত্র শাম্মী তুলতুল দুই তরুণ উদ্যোক্তার নতুন যাত্রা: শাড়ির ব্যবসায় জুবাইদ হোসেন জিয়ান ও ইখতিয়ার উদ্দিন ঐতিহ্যবাহী বাংলা রান্নার বিশ্বজয়ী দূত হাসিনা আনছারকে জন্মদিনের শুভেচ্ছা আমি এই চরিত্রের জন্য তিন সপ্তাহ ধরে কোন সোশ্যাল মিডিয়াতে একটিভ ছিলাম না: ইরফান রহমান মিডিয়ার এই জার্নিটা এত সহজ ছিল না আমার: নেয়ামত উল্লাহ রিয়াদ মডেলিং এর মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশকে ছড়িয়ে দিতে চাই: সৌরভ ফটিকছড়িবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক এমপি প্রার্থী রবিউল হাসান তানজিম

রূপগঞ্জে পুলিশকে মারধর করে অস্ত্র মামলার আসামি ছিনতাই: ওসিসহ আহত ৭, গ্রেপ্তার ১২

দেশ সকাল :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

সাইফুল ইসলাম রাজু , রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শামীম মিয়াকে গ্রেপ্তারের জেরে পুলিশের ওপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে সংঘটিত এই হামলায় রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিনসহ অন্তত ৭ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলাকারীরা পুলিশের হেফাজত থেকে আসামিকে ছিনিয়ে নেওয়ার পাশাপাশি সরকারি ওয়াকিটকি ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম জানান, রাত সাড়ে ৩টার দিকে রূপগঞ্জ থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও একাধিক অস্ত্র মামলার পলাতক আসামি শামীম মিয়াকে তার নিজ ঘর থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে শামীমের অনুসারীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশ সদস্যদের চারপাশ থেকে ঘেরাও করে অবরুদ্ধ করে ফেলে। একপর্যায়ে তারা উত্তেজিত হয়ে পুলিশের ওপর চড়াও হয় এবং ব্যাপক মারধর শুরু করে। এই বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগ নিয়ে দুর্বৃত্তরা গ্রেপ্তারকৃত শামীমকে ছিনিয়ে নেয় এবং পুলিশের ব্যবহৃত একটি ওয়াকিটকি ও দুটি মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়।

এই ন্যক্কারজনক ঘটনার প্রেক্ষিতে সকালে চনপাড়া এলাকায় পুলিশ, র‍্যাব ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে মূল আসামি শামীম মিয়ার স্ত্রীসহ ঘটনার সাথে জড়িত সন্দেহে ১২ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সরকারি কাজে বাধা দান, পুলিশের ওপর হামলা এবং সরকারি সম্পদ লুটের অভিযোগে ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও প্রায় ২০০ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে পুরো চনপাড়া এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং নতুন করে কোনো সহিংসতা এড়াতে এলাকায় বিপুল পরিমাণ অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। ছিনিয়ে নেওয়া আসামিকে পুনরায় গ্রেপ্তার এবং লুট হওয়া সরকারি মালামাল উদ্ধারে পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।