1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
লালমনিরহাটে যৌথ অভিযান—ভেজাল ও অবৈধ তেল মজুদে জরিমানা - দেশ সকাল
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
🎉 সিলেটের শিবগঞ্জে সামাজিক অনুষ্ঠান আয়োজনের নির্ভরতার নাম “পালকি রেস্টুরেন্ট” বিশ্বকাপ ফুটবল নিয়ে পলাশ মণি দাসের ‘ফুটবল যুদ্ধ’ জনপ্রিয় কোরিওগ্রাফার, র‌্যাম্প মডেল তারকা বুলবুল টুম্পার জন্মদিনের শুভেচ্ছা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্যজগতে এক উজ্জ্বল নক্ষত্র শাম্মী তুলতুল দুই তরুণ উদ্যোক্তার নতুন যাত্রা: শাড়ির ব্যবসায় জুবাইদ হোসেন জিয়ান ও ইখতিয়ার উদ্দিন ঐতিহ্যবাহী বাংলা রান্নার বিশ্বজয়ী দূত হাসিনা আনছারকে জন্মদিনের শুভেচ্ছা আমি এই চরিত্রের জন্য তিন সপ্তাহ ধরে কোন সোশ্যাল মিডিয়াতে একটিভ ছিলাম না: ইরফান রহমান মিডিয়ার এই জার্নিটা এত সহজ ছিল না আমার: নেয়ামত উল্লাহ রিয়াদ মডেলিং এর মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশকে ছড়িয়ে দিতে চাই: সৌরভ ফটিকছড়িবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক এমপি প্রার্থী রবিউল হাসান তানজিম

লালমনিরহাটে যৌথ অভিযান—ভেজাল ও অবৈধ তেল মজুদে জরিমানা

দেশ সকাল :
  • প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

মোঃ আলম, লালমনিরহাট জেলা প্রতিনিধি।

লালমনিরহাট জেলা সদরে ভেজাল পণ্য ও অবৈধ ভোজ্য তেল মজুদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়েছে। আজ (১২ এপ্রিল ২০২৬) দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর (২৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) নেতৃত্বে লালমনিরহাট সদর জেলা স্টেডিয়াম আর্মি ক্যাম্প থেকে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে অংশগ্রহণ করে র‍্যাব-১৩ এবং লালমনিরহাট সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শেখ সাদী। যৌথ এই মোবাইল কোর্টে ভোজ্য তেলের অবৈধ মজুদ, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য সংরক্ষণ এবং ভোক্তা পণ্যে ভেজাল দেওয়ার অভিযোগে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান চলাকালে আইরিন ট্রেডার্স, রাজপুর ট্রেডার্স ও আওলাদ ট্রেডার্স—এই তিনটি প্রতিষ্ঠানে অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে মোট ১০,০০০ টাকা জরিমানা করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভেজাল ও অবৈধ মজুদের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।