1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
নওগাঁর ধামইরহাটে স্কুলছাত্রীকে ধর্ষ/ণের চেষ্টায় অভিযুক্ত গ্রেফ/তার - দেশ সকাল
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

নওগাঁর ধামইরহাটে স্কুলছাত্রীকে ধর্ষ/ণের চেষ্টায় অভিযুক্ত গ্রেফ/তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

মোঃ মোস্তফা কামাল চৌধুরী,
জেলা প্রতিনিধি (নওগাঁ):

নওগাঁর ধামইরহাট উপজেলায় ১১ বছর বয়সী এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ফারুক হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে উপজেলার উত্তর চৌঘাট আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত ফারুক হোসেন ধামইরহাট থানার চৌঘাট (কাগজকুটা) এলাকার মো. মোজাহারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ এপ্রিল বিকেলে উত্তর চৌঘাট আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে বিভিন্ন কৌশলে প্রলুব্ধ করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় ফারুক হোসেন। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ওই শিশুকে ধর্ষণের উদ্দেশ্যে অভিযুক্ত ব্যক্তি গাছের ডাল দিয়ে আঘাত করে রক্তাক্ত ও জখম করে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর ধামইরহাট থানায় অভিযোগ দায়ের করা হয়। সংবাদ পাওয়ার পরপরই নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে অভিযুক্ত ফারুক হোসেনকে গ্রেফতার করেন।

এ বিষয়ে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, নারী ও শিশুদের বিরুদ্ধে যেকোনো ধরনের সহিংসতা বা যৌন হয়রানির ক্ষেত্রে জেলা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। অপরাধী যেই হোক না কেন, তাকে কঠোর হস্তে দমন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।