1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
লেবুর ঘ্রাণ নাকে আসতেই কেন মন ভালো হয়ে যায়? - দেশ সকাল
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

লেবুর ঘ্রাণ নাকে আসতেই কেন মন ভালো হয়ে যায়?

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

লাইফস্টাইল ডেস্ক

লেবুর ঘ্রাণ নাকে আসতেই কেন মন ভালো হয়ে যায়?
আশেপাশের কেউ হয়ত লেবু বা কমলা খাচ্ছে। এই ঘ্রাণ নাকে এসে পৌঁছাতেই মনে একটা রিফ্রেশ অনুভূতি হলো। এমন পরিস্থিতির সঙ্গে কম-বেশি সবাই পরিচিত। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, কেন এমনটা হয়? লেবুজাতীয় ফলের ঘ্রাণে কেন মন ভালো হয়ে যায়?

সাইট্রাস ফুড বা লেবু জাতীয় ফলের ঘ্রাণে কেন সতেজ অনুভূতি হয় তা নিয়ে বিজ্ঞানীরা বহুদিন ধরেই গবেষণা চালাচ্ছেন। তাদের মতে, এই সাইট্রাস গন্ধ মস্তিষ্কে একটি আরামদায়ক অনুভূতি তৈরি করে। স্ট্রেস কমায়। কিন্তু কেন এমন হয়? চলুন বিস্তারিত জেনে নিই-

লেবুজাতীয় ফলের সুগন্ধের পেছনের কারণ কী?
এর পেছনে দায়ী লেবুজাতীয় ফলের রাসায়নিক গঠন। Zhejiang University-এর একটি বৈজ্ঞানিকের দল এই সুগন্ধ নিয়ে পরীক্ষা করেছেন। তারা দেখেছেন, এই সুগন্ধ মানুষের নাকে আসতেই স্নায়ুতন্ত্রে একটি সেনসেশন তৈরি হয়। পাশাপাশি, মস্তিষ্কে এই ঘ্রাণ এমন ফ্রিকোয়েন্সি তৈরি করে যা মুডকে হালকা করে।

বিজ্ঞানীরা লেবুজাতীয় ফল থেকে তৈরি ৪টি এসেনশিয়াল অয়েল (Essential Oil) কিছু মানুষের মধ্যে পরীক্ষা করেন। এই এসেনশিয়াল অয়েলের সুবাস নিতেই তাদের মস্তিষ্কের রাসায়নিক প্রতিক্রিয়া হয়। তারা অনেক বেশি হালকা মনে করেন নিজেদের। এসব তেলে আছে ডি-লিমোনিন, লিনালুল, আলফা-টারপিনিয়ল এবং জেরানিয়ালের মতো রাসায়নিক যৌগ, যা স্ট্রেস বাস্টার (Stress Buster) হিসাবেও কাজ করে।

বিজ্ঞাপন

প্রাকৃতিক স্ট্রেস রিলিভার
লেবু, কমলার মতো সাইট্রাস ফলের সুগন্ধ মস্তিষ্কে সরাসরি প্রভাব ফেলে। এই গন্ধ আলফা, ডেল্টা তরঙ্গকে বৃদ্ধি করে। এই সুগন্ধ শুঁকলে শরীরে কর্টিসল হরমোনের মাত্রা কমে যায়, যা স্ট্রেসের মূল কারণ।

মেজাজ উন্নত করে
বিশেষজ্ঞদের মতে, সাইট্রাস সুগন্ধ মস্তিষ্কে সেরোটোনিন ও ডোপামিনের নিঃসরণ বাড়ায়। এটি ‘হ্যাপি হরমোন’ নামে পরিচিত। ফলে মন ভালো থাকে এবং হতাশা দূর হয়। এই ঘ্রাণ মানসিক চাপ কমাতেও সাহায্য করে।

উদ্বেগ কমায়
গবেষণায় আরও দেখা গেছে, লেবুর সুগন্ধ উদ্বেগ ও নার্ভাসনেস কমাতে অত্যন্ত কার্যকর। চাপের পরিস্থিতিতে এই সুগন্ধ মনকে শান্ত রাখে। বিশেষত কমলা লেবুর সুগন্ধ স্নায়ুতন্ত্রকে শিথিল করে, ঘুম আসতে সাহায্য করে।

মনোযোগ ও একাগ্রতা বৃদ্ধি করে
পড়াশোনা বা কাজের সময় সাইট্রাস সুগন্ধ মস্তিষ্ককে সক্রিয় রাখে এবং মনোযোগ ধরে রাখতে সাহায্য করে। এই কারণেই অনেক অফিসে সাইট্রাস অ্যারোমা ব্যবহার করা হয়। একই কারণে সাইট্রাস এসেনশিয়াল অয়েল বিশ্বজুড়ে অ্যারোমাথেরাপিতেও ব্যবহৃত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।