1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
চাকরিপ্রার্থীদের জন্য গুগলের নতুন এআই টুল ‘ক্যারিয়ার ড্রিমার’ - দেশ সকাল
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
🎉 সিলেটের শিবগঞ্জে সামাজিক অনুষ্ঠান আয়োজনের নির্ভরতার নাম “পালকি রেস্টুরেন্ট” বিশ্বকাপ ফুটবল নিয়ে পলাশ মণি দাসের ‘ফুটবল যুদ্ধ’ জনপ্রিয় কোরিওগ্রাফার, র‌্যাম্প মডেল তারকা বুলবুল টুম্পার জন্মদিনের শুভেচ্ছা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্যজগতে এক উজ্জ্বল নক্ষত্র শাম্মী তুলতুল দুই তরুণ উদ্যোক্তার নতুন যাত্রা: শাড়ির ব্যবসায় জুবাইদ হোসেন জিয়ান ও ইখতিয়ার উদ্দিন ঐতিহ্যবাহী বাংলা রান্নার বিশ্বজয়ী দূত হাসিনা আনছারকে জন্মদিনের শুভেচ্ছা আমি এই চরিত্রের জন্য তিন সপ্তাহ ধরে কোন সোশ্যাল মিডিয়াতে একটিভ ছিলাম না: ইরফান রহমান মিডিয়ার এই জার্নিটা এত সহজ ছিল না আমার: নেয়ামত উল্লাহ রিয়াদ মডেলিং এর মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশকে ছড়িয়ে দিতে চাই: সৌরভ ফটিকছড়িবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক এমপি প্রার্থী রবিউল হাসান তানজিম

চাকরিপ্রার্থীদের জন্য গুগলের নতুন এআই টুল ‘ক্যারিয়ার ড্রিমার’

দেশ সকাল :
  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

দেশ সকাল অনলাইন।

গুগল নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল চালু করেছে, যার নাম ‘ক্যারিয়ার ড্রিমার’। এটি চাকরিপ্রার্থীদের জন্য সহায়ক একটি টুল। এই টুলটি ব্যবহারকারীর অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা ও আগ্রহ বিশ্লেষণ করে সঠিক চাকরি খুঁজতে সাহায্য করবে-এমনটাই জানিয়েছে প্রতিষ্ঠানটি।

গুগলের তথ্য মতে, ক্যারিয়ার ড্রিমার টুলটি ব্যবহারকারীদের নিজস্ব দক্ষতা চিহ্নিত করতে এবং সেগুলোকে পেশাগত জীবনের সঙ্গে সংযোগ স্থাপনে সহায়তা করবে।

চাকরি বাজারের তথ্য বিশ্লেষণ করে পেশা গঠনেও সহায়তা করবে টুলটি। এমনকি সাক্ষাৎকারের প্রস্তুতি নিতেও ভূমিকা রাখবে।
জেমিনি প্রযুক্তি কাজে লাগিয়ে টুলটি চাকরিপ্রার্থীদের জন্য ভালো মানের কভার লেটার লিখে দেওয়ার পাশাপাশি জীবনবৃত্তান্ত তৈরি করে দেবে। তবে প্রচলিত চাকরি খোঁজার প্ল্যাটফর্ম যেমন লিংকডইন বা ইনডিডের মতো সরাসরি চাকরির বিজ্ঞাপনের লিংক দেখাবে না টুলটি।

এটি ব্যবহারকারীদের নিজস্ব যোগ্যতার ভিত্তিতে সম্ভাব্য চাকরির তালিকা দেখাবে।
ক্যারিয়ার ড্রিমার টুলটি ব্যবহারকারীর পেশাগত যোগ্যতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন ক্যারিয়ার গঠনের দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি স্থানীয় চাকরির সন্ধান দেবে। ব্যবহারকারী যদি নতুন কোনো পেশার বিষয়ে বিস্তারিত জানতে চান তবে সে তথ্যও জানাবে। এরই মধ্যে টুলটি পরীক্ষামূলকভাবে যুক্তরাষ্ট্রে চালু করা হয়েছে।

তবে এটি অন্যান্য দেশে কবে নাগাদ চালু হবে, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি গুগল।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।