1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
মাদারীপুরে হাম রোগীর সংখ্যা বেড়েছে, এক শিশুর মৃত্যুতে আতঙ্ক - দেশ সকাল
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
🎉 সিলেটের শিবগঞ্জে সামাজিক অনুষ্ঠান আয়োজনের নির্ভরতার নাম “পালকি রেস্টুরেন্ট” বিশ্বকাপ ফুটবল নিয়ে পলাশ মণি দাসের ‘ফুটবল যুদ্ধ’ জনপ্রিয় কোরিওগ্রাফার, র‌্যাম্প মডেল তারকা বুলবুল টুম্পার জন্মদিনের শুভেচ্ছা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্যজগতে এক উজ্জ্বল নক্ষত্র শাম্মী তুলতুল দুই তরুণ উদ্যোক্তার নতুন যাত্রা: শাড়ির ব্যবসায় জুবাইদ হোসেন জিয়ান ও ইখতিয়ার উদ্দিন ঐতিহ্যবাহী বাংলা রান্নার বিশ্বজয়ী দূত হাসিনা আনছারকে জন্মদিনের শুভেচ্ছা আমি এই চরিত্রের জন্য তিন সপ্তাহ ধরে কোন সোশ্যাল মিডিয়াতে একটিভ ছিলাম না: ইরফান রহমান মিডিয়ার এই জার্নিটা এত সহজ ছিল না আমার: নেয়ামত উল্লাহ রিয়াদ মডেলিং এর মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশকে ছড়িয়ে দিতে চাই: সৌরভ ফটিকছড়িবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক এমপি প্রার্থী রবিউল হাসান তানজিম

মাদারীপুরে হাম রোগীর সংখ্যা বেড়েছে, এক শিশুর মৃত্যুতে আতঙ্ক

দেশ সকাল :
  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

মাসুদ রেজা ফিরোজী

মাদারীপুর জেলা প্রতিনিধি।

মাদারীপুরে হাম রোগীর সংখ্যা আগের থেকে বেড়েছে। এখন পর্যন্ত মোট ১৪ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। বর্তমানে মাদারীপুর সদর হাসপাতালে ১২ জন রোগী চিকিৎসাধীন অবস্থায় আছে। এদের থেকে একজন চিকিৎসা নিয়ে এরই মধ্যে বাড়ি ফিরে গেছেন। দুই দিন আগে হাম আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু ঘটনা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।
মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অখিল সরকার জানান, হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে একজন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তিনি বলেন, দুই দিন আগে এক শিশু মারা গেছে। শিশুটি প্রথমে ঢাকায় চিকিৎসাধীন ছিল, কিন্তু আইসিইউ সমস্যার কারণে নিজ এলাকায় ফিরে আসে। পরে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি তাকে সুস্থ করে তোলার জন্য।
হাম রোগটি ছোঁয়াচে হওয়ার কারণে এর সংক্রমণ ঠেকাতে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের জন্য আলাদা ওয়ার্ড চালু করেছে।
এ বিষয়ে হাসপাতালের সিনিয়র শিশু কনসালটেন্ট ডা. জহিরুল ইসলাম ফিরোজ বলেন, হাম রোগ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। যেসব শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের ক্ষেত্রে কিছুটা জটিলতা দেখা দিতে পারে। তবে সাধারণভাবে পুষ্টিকর খাবার গ্রহণ এবং চিকিৎসকের পরামর্শ মেনে চললে রোগীরা দ্রুত সুস্থ হয়ে ওঠে।
চিকিৎসকরা অভিভাবকদের শিশুদের প্রতি বিশেষ যত্ন নেওয়া এবং লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।