1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
রূপগঞ্জে পাওনা টাকার জেরে ৯ মাসের শিশু চুরি: নারী আটক - দেশ সকাল
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
🎉 সিলেটের শিবগঞ্জে সামাজিক অনুষ্ঠান আয়োজনের নির্ভরতার নাম “পালকি রেস্টুরেন্ট” বিশ্বকাপ ফুটবল নিয়ে পলাশ মণি দাসের ‘ফুটবল যুদ্ধ’ জনপ্রিয় কোরিওগ্রাফার, র‌্যাম্প মডেল তারকা বুলবুল টুম্পার জন্মদিনের শুভেচ্ছা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্যজগতে এক উজ্জ্বল নক্ষত্র শাম্মী তুলতুল দুই তরুণ উদ্যোক্তার নতুন যাত্রা: শাড়ির ব্যবসায় জুবাইদ হোসেন জিয়ান ও ইখতিয়ার উদ্দিন ঐতিহ্যবাহী বাংলা রান্নার বিশ্বজয়ী দূত হাসিনা আনছারকে জন্মদিনের শুভেচ্ছা আমি এই চরিত্রের জন্য তিন সপ্তাহ ধরে কোন সোশ্যাল মিডিয়াতে একটিভ ছিলাম না: ইরফান রহমান মিডিয়ার এই জার্নিটা এত সহজ ছিল না আমার: নেয়ামত উল্লাহ রিয়াদ মডেলিং এর মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশকে ছড়িয়ে দিতে চাই: সৌরভ ফটিকছড়িবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক এমপি প্রার্থী রবিউল হাসান তানজিম

রূপগঞ্জে পাওনা টাকার জেরে ৯ মাসের শিশু চুরি: নারী আটক

দেশ সকাল :
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

সাইফুল ইসলাম রাজু,

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাওনা ২৫ হাজার টাকা আদায় করতে ৯ মাসের এক শিশুকে চুরির ঘটনায় এক নারীকে হাতেনাতে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার বাগবেড় সিটি মার্কেট এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। পুলিশ অপহৃত শিশু ওয়াসিককে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছে। আটককৃত সোনিয়া উপজেলার কাঞ্চন কৃষ্ণনগর এলাকার আশরাফুলের স্ত্রী।

ঘটনার বিবরণে জানা যায়, প্রায় ৬ মাস পূর্বে উপজেলার কাঞ্চন কৃষ্ণনগর এলাকার জলিল মিয়া একই এলাকার আশরাফুলের কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নেন। গত ২ মাস পূর্বে জলিল ২৫ হাজার টাকা পরিশোধ করলেও অবশিষ্ট ২৫ হাজার টাকা পরিশোধ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ও টালবাহানা চলছিল। এই পাওনা টাকা আদায়ের কৌশল হিসেবে বৃহস্পতিবার দুপুরে স্বামী আশরাফুলের সহায়তায় সোনিয়া শিশু ওয়াসিককে তার নানার বাড়ি থেকে কৌশলে অপহরণ করে নিয়ে যায়।

পরবর্তীতে বিকেলে রূপগঞ্জের বাগবেড় সিটি মার্কেটের একটি বিকাশ এজেন্টের দোকানে গিয়ে পাওনা ২৫ হাজার টাকা ওই নম্বরে পাঠাতে বলে সোনিয়া। টাকা না দিলে শিশুটিকে আর ফেরত দেওয়া হবে না বলে পরিবারের সদস্যদের হুমকি প্রদান করা হয়। এসময় বিকাশ এজেন্টের সন্দেহ হলে তিনি কৌশলে স্থানীয়দের বিষয়টি জানান। তাৎক্ষণিকভাবে এলাকাবাসী সোনিয়াকে ঘেরাও করে আটক করে এবং চুরির বিষয়টি নিশ্চিত হয়ে তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অপহৃত শিশু ওয়াসিককে উদ্ধার করে এবং উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্ত সোনিয়াকে উদ্ধার করে হেফাজতে নেয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, পাওনা টাকাকে কেন্দ্র করেই এই অপহরণের ঘটনাটি ঘটেছে। স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় শিশুর মা ঝর্ণা বেগম একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।