1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
ঈদ শেষে লালমনিরহাটে বাস ভাড়া নৈরাজ্য, টিকিটে নেই মূল্য—যাত্রীদের চরম ভোগান্তি - দেশ সকাল
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
🎉 সিলেটের শিবগঞ্জে সামাজিক অনুষ্ঠান আয়োজনের নির্ভরতার নাম “পালকি রেস্টুরেন্ট” বিশ্বকাপ ফুটবল নিয়ে পলাশ মণি দাসের ‘ফুটবল যুদ্ধ’ জনপ্রিয় কোরিওগ্রাফার, র‌্যাম্প মডেল তারকা বুলবুল টুম্পার জন্মদিনের শুভেচ্ছা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্যজগতে এক উজ্জ্বল নক্ষত্র শাম্মী তুলতুল দুই তরুণ উদ্যোক্তার নতুন যাত্রা: শাড়ির ব্যবসায় জুবাইদ হোসেন জিয়ান ও ইখতিয়ার উদ্দিন ঐতিহ্যবাহী বাংলা রান্নার বিশ্বজয়ী দূত হাসিনা আনছারকে জন্মদিনের শুভেচ্ছা আমি এই চরিত্রের জন্য তিন সপ্তাহ ধরে কোন সোশ্যাল মিডিয়াতে একটিভ ছিলাম না: ইরফান রহমান মিডিয়ার এই জার্নিটা এত সহজ ছিল না আমার: নেয়ামত উল্লাহ রিয়াদ মডেলিং এর মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশকে ছড়িয়ে দিতে চাই: সৌরভ ফটিকছড়িবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক এমপি প্রার্থী রবিউল হাসান তানজিম

ঈদ শেষে লালমনিরহাটে বাস ভাড়া নৈরাজ্য, টিকিটে নেই মূল্য—যাত্রীদের চরম ভোগান্তি

দেশ সকাল :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

মোঃ আলম, লালমনিরহাট জেলা প্রতিনিধি।

ঈদের ছুটি শেষে লালমনিরহাট থেকে ঢাকামুখী যাত্রায় নেমেছে চরম ভোগান্তি। বাড়তি চাপের সুযোগ নিয়ে বাস কাউন্টারগুলোতে নেওয়া হচ্ছে দ্বিগুণ ভাড়া। অভিযোগ উঠেছে, অতিরিক্ত ভাড়া নিলেও টিকিটে উল্লেখ করা হচ্ছে না প্রকৃত মূল্য।
ফলে প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা।
যাত্রীরা বলছেন, একই রুটে হঠাৎ করেই ভাড়া বাড়ানো হয়েছে অযৌক্তিকভাবে।
কাউন্টারে প্রশ্ন করলেও মিলছে না সন্তোষজনক কোনো জবাব। টিকিটে ভাড়া না থাকায় প্রমাণ দেখানোর সুযোগও থাকছে না ভুক্তভোগীদের।
লালমনিরহাট বাসস্ট্যান্ড, কুলাঘাট, বড়বাড়ি, মুস্তফি, সাপ্টিবাড়ি, আদিতমারি, ভেলাবাড়ি ও নামুড়ির বিভিন্ন কাউন্টারে এই অনিয়ম চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।
একই চিত্র দেখা যাচ্ছে অধিকাংশ পরিবহন কাউন্টারে। এতে করে সাধারণ মানুষ পড়ছেন চরম ভোগান্তিতে এবং আর্থিক চাপে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত যাত্রীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সবচেয়ে উদ্বেগজনক বিষয়, প্রশাসনের কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই। যাত্রীরা বলছেন, অভিযোগ জানালেও মিলছে না কোনো প্রতিকার। এদিকে সাংবাদিকরা একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা ফোন ধরছেন না। এতে করে প্রশ্ন উঠেছে প্রশাসনের ভূমিকা নিয়েও। সাধারণ মানুষের দাবি, দ্রুত এই অনিয়ম বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় ঈদযাত্রা পরিণত হবে দুর্ভোগের প্রতীকে। ভাড়া নির্ধারণে স্বচ্ছতা এবং টিকিটে মূল্য উল্লেখ বাধ্যতামূলক করার দাবি জানিয়েছেন যাত্রীরা। নয়তো এই নৈরাজ্য আরও ভয়াবহ রূপ নেবে বলে আশঙ্কা তাদের।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।