1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
অনলাইন জুয়া ও অবৈধ সিম কারবার: লালমনিরহাটে ডিবির অভি/যানে আটক ৩ - দেশ সকাল
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
🎉 সিলেটের শিবগঞ্জে সামাজিক অনুষ্ঠান আয়োজনের নির্ভরতার নাম “পালকি রেস্টুরেন্ট” বিশ্বকাপ ফুটবল নিয়ে পলাশ মণি দাসের ‘ফুটবল যুদ্ধ’ জনপ্রিয় কোরিওগ্রাফার, র‌্যাম্প মডেল তারকা বুলবুল টুম্পার জন্মদিনের শুভেচ্ছা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্যজগতে এক উজ্জ্বল নক্ষত্র শাম্মী তুলতুল দুই তরুণ উদ্যোক্তার নতুন যাত্রা: শাড়ির ব্যবসায় জুবাইদ হোসেন জিয়ান ও ইখতিয়ার উদ্দিন ঐতিহ্যবাহী বাংলা রান্নার বিশ্বজয়ী দূত হাসিনা আনছারকে জন্মদিনের শুভেচ্ছা আমি এই চরিত্রের জন্য তিন সপ্তাহ ধরে কোন সোশ্যাল মিডিয়াতে একটিভ ছিলাম না: ইরফান রহমান মিডিয়ার এই জার্নিটা এত সহজ ছিল না আমার: নেয়ামত উল্লাহ রিয়াদ মডেলিং এর মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশকে ছড়িয়ে দিতে চাই: সৌরভ ফটিকছড়িবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক এমপি প্রার্থী রবিউল হাসান তানজিম

অনলাইন জুয়া ও অবৈধ সিম কারবার: লালমনিরহাটে ডিবির অভি/যানে আটক ৩

দেশ সকাল :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে

মো: আলম

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় অনলাইন জুয়া ও অবৈধ মোবাইল সিম কারবারের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে একাধিক মোবাইল ফোন ও অবৈধ সিম কার্ড জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) জেলা গোয়েন্দা শাখার একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কালীগঞ্জ থানাধীন গোড়ল ইউনিয়নের মালগাড়া বগুড়াটারী মৌজায় একটি কাঁচা রাস্তার ওপর কয়েকজন ব্যক্তি মোবাইল ফোন ব্যবহার করে অনলাইন জুয়ার অ্যাপের মাধ্যমে জুয়া খেলায় লিপ্ত রয়েছে।

প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ডিবির দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। এসময় ঘটনাস্থল থেকে তিনজনকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলেন—
১. কনক রায় (২৫),
২. নুরুজ্জামান (২৭),
৩. সজিব চন্দ্র (২১)।

তারা সবাই লালমনিরহাট জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
অভিযান চলাকালে তাদের কাছ থেকে জুয়া ও অবৈধ লেনদেনে ব্যবহৃত মোট ৬টি মোবাইল ফোন এবং ২৪টি অবৈধ সিম কার্ড উদ্ধার করা হয়। জব্দকৃত মোবাইল ফোনগুলোতে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপ যেমন—299bet, BB44, CK44, DHK88, Betin.win, BDT222, BK33, BETBDT, Tk99, BN88, BD89, 9777bet, CD33, BK66সহ একাধিক অ্যাপ ইনস্টল করা ছিল।

এছাড়াও উদ্ধারকৃত সিম কার্ডগুলো ব্যবহার করে নগদ ও বিকাশের মাধ্যমে আর্থিক লেনদেন পরিচালনা করা হতো বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার মাধ্যমে অর্থ লেনদেন ও অবৈধ সিম বিক্রির সঙ্গে জড়িত ছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ অনুযায়ী কালীগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, অনলাইন জুয়া ও সাইবার অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।