1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
দুবাইয়ের মসজিদে ফজর ও মাগরিবে ‘দোয়া কুনুত’ পাঠের নির্দেশ - দেশ সকাল
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
🎉 সিলেটের শিবগঞ্জে সামাজিক অনুষ্ঠান আয়োজনের নির্ভরতার নাম “পালকি রেস্টুরেন্ট” বিশ্বকাপ ফুটবল নিয়ে পলাশ মণি দাসের ‘ফুটবল যুদ্ধ’ জনপ্রিয় কোরিওগ্রাফার, র‌্যাম্প মডেল তারকা বুলবুল টুম্পার জন্মদিনের শুভেচ্ছা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্যজগতে এক উজ্জ্বল নক্ষত্র শাম্মী তুলতুল দুই তরুণ উদ্যোক্তার নতুন যাত্রা: শাড়ির ব্যবসায় জুবাইদ হোসেন জিয়ান ও ইখতিয়ার উদ্দিন ঐতিহ্যবাহী বাংলা রান্নার বিশ্বজয়ী দূত হাসিনা আনছারকে জন্মদিনের শুভেচ্ছা আমি এই চরিত্রের জন্য তিন সপ্তাহ ধরে কোন সোশ্যাল মিডিয়াতে একটিভ ছিলাম না: ইরফান রহমান মিডিয়ার এই জার্নিটা এত সহজ ছিল না আমার: নেয়ামত উল্লাহ রিয়াদ মডেলিং এর মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশকে ছড়িয়ে দিতে চাই: সৌরভ ফটিকছড়িবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক এমপি প্রার্থী রবিউল হাসান তানজিম

দুবাইয়ের মসজিদে ফজর ও মাগরিবে ‘দোয়া কুনুত’ পাঠের নির্দেশ

দেশ সকাল :
  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

ধর্ম ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের মসজিদগুলোতে ফজর ও মাগরিবের ফরজ নামাজে বিশেষ ‘দোয়া কুনুত’ (কুনুতে নাজেলা) পাঠের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার থেকে এ নির্দেশনা কার্যকর হবে বলে জানিয়েছে দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস বিভাগ (আইএসিএডি)।

বিভাগটির এক বিবৃতিতে বলা হয়, ইসলামের নবী হজরত মুহাম্মদ (স.)-এর সুন্নাহ অনুসরণ করে বিশেষ সংকট বা কঠিন সময়ে এই দোয়া পাঠ করা হয়। মসজিদ ব্যবস্থাপনা সুসংগঠিত করা এবং বিশেষ পরিস্থিতিতে ধর্মীয় আমল পুনরুজ্জীবিত করার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইএসিএডি জানায়, এই দোয়ার মাধ্যমে মুসল্লিরা আল্লাহর কাছে সঠিক পথনির্দেশনা, সুরক্ষা ও রহমত কামনা করবেন। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের নিরাপত্তা, স্থিতিশীলতা এবং দেশের নেতৃত্বের কল্যাণের জন্যও দোয়া করার আহ্বান জানানো হয়েছে।

ইসলামি শরিয়তে ‘দোয়া কুনুত’ একটি সুপরিচিত আমল, যা সাধারণত মুসলিম উম্মাহ কোনো বড় বিপদ বা দুর্যোগের মুখোমুখি হলে সম্মিলিতভাবে পাঠ করা হয়।

সূত্র: গালফ নিউজ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।