কুলাউড়া উপজেলার প্রতিনিধি:
মোং নজির আলী রিপন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আশ্রয় গ্রামের বাসিন্দা মৃত সোনামিয়ার ছেলে মোঃ মুতলিব মিয়ার পরিবার বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল ও প্রতারণার গুরুতর অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মুতলিব মিয়ার বড় ছেলে মোহাম্মদ হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি ও অন্যের জমি দখলের সাথে জড়িত। এ বিষয়ে কেউ প্রতিবাদ করলে তিনি ও তার পরিবারের সদস্যরা ভুক্তভোগীদের বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে থাকেন।
অভিযোগ রয়েছে, বিষয়টি নিয়ে এলাকাবাসী থানা ও প্রশাসনের শরণাপন্ন হলেও কুলাউড়া থানার এসআই মোঃ রোমান বিষয়টি যথাযথভাবে তদন্ত না করে চাপা দিয়ে রাখেন।
এদিকে, মুতলিব মিয়ার বড় মেয়ের জামাতা মোঃ আল-আমিন মিয়াকে দুবাইয়ে কাজের ভিসার প্রলোভন দেখিয়ে নিয়ে যান হাবিবুর রহমান। ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, ১৪ অক্টোবর ২০২৪ তারিখে তাকে বিদেশে নিয়ে গিয়ে একটি কোম্পানিতে কাজ দেওয়ার কথা বলা হয়। কয়েক মাস কাজ করার পর তার উপার্জিত অর্থ ও নগদ টাকা মুহিবুর রহমান নিজের কাছে রেখে দেন।
পরবর্তীতে ভিসা সংক্রান্ত সমস্যার অজুহাতে নানা টালবাহানা করে এক পর্যায়ে পুলিশে সোপর্দ করে তাকে দেশে পাঠিয়ে দেওয়া হয়। দেশে ফিরে আল-আমিন মিয়া বিষয়টি মুতলিব মিয়া ও তার পরিবারের সদস্যদের জানালে তারা ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন।
পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মুতলিব মিয়া ও তার পরিবারের সদস্যরা ৪ লক্ষ ৫০ হাজার টাকা মুলসহয় ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দেন। তবে নির্ধারিত সময় পার হলেও আজ পর্যন্ত তারা ওই অর্থ পরিশোধ করেননি বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
এ বিষয়ে আল-আমিন মিয়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করলে তিনি কুলাউড়া থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
ভুক্তভোগী আল-আমিন মিয়া দ্রুত ন্যায়বিচার ও তার প্রাপ্য অর্থ ফেরতের দাবি জানিয়েছেন।