1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
হরমুজ ইস্যুতে পিছু হটল জাতিসংঘ, নতুন খসড়ায় নরম সুর - দেশ সকাল
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি ব্রাজিলের সমর্থক: মোহনা বিপিইএম-এর ৯ লক্ষ সদস্য পূর্তি উপলক্ষে ঈদ মিট-আপ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 💐 সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অনন্য আবদুল করিম সোহাগের জন্মদিন আজ 🌙 ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটিতে আতঙ্কে বাঘাইহাট বাজার দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের রামিসা হত্যায় সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যু/দণ্ড পুলিশ সুপারের সঙ্গে বৈঠক, স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দিল জুলাই ঐক্য চট্টগ্রাম অসহায় মানুষের পাশে এক নীরব যোদ্ধা, মানবতার ফেরিওয়ালা হুসাইন মানসুরি ‘বাস থেকে না নামলে আজ নির্ঘাত মারা যেতাম’ বুবলীর ঘরে এলো কন্যাসন্তান নাম ‘শার্লিন খান’ 🎉 সিলেটের শিবগঞ্জে সামাজিক অনুষ্ঠান আয়োজনের নির্ভরতার নাম “পালকি রেস্টুরেন্ট”

হরমুজ ইস্যুতে পিছু হটল জাতিসংঘ, নতুন খসড়ায় নরম সুর

দেশ সকাল :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

সংগৃহীত ছবি

পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি নতুন খসড়া প্রস্তাব উত্থাপন করা হয়েছে। উপসাগরীয় অঞ্চলের একটি কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, প্রস্তাবটি যাতে চীন ও রাশিয়ার ভেটো ক্ষমতার মুখে বাতিল না হয়, সেজন্য আগের খসড়া থেকে ‘সামরিক শক্তি প্রয়োগ’ সংক্রান্ত কঠোর ভাষাগুলো বাদ দেওয়া হয়েছে।

আগের খসড়ায় জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিতে ‘প্রয়োজনীয় সব ধরনের আত্মরক্ষামূলক ব্যবস্থা’ এবং নৌ-অভিযান পরিচালনার কথা উল্লেখ ছিল, যা নিয়ে নিরাপত্তা পরিষদের স্থায়ী দুই সদস্য রাষ্ট্র আপত্তি জানিয়ে আসছিল।

সংশোধিত এই নতুন খসড়ায় এখন সরাসরি সামরিকব্যবস্থার বদলে দেশগুলোকে ‘পরিস্থিতি অনুযায়ী আত্মরক্ষামূলক পদক্ষেপের সমন্বয়’ করার আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া আন্তর্জাতিক আইন অনুযায়ী হরমুজ প্রণালিতে অবাধ বিচরণ ও স্বাধীনতার অধিকার পুনর্ব্যক্ত করা হয়েছে। প্রস্তাবে ইরানকে বাণিজ্যিক জাহাজের ওপর সব ধরনের হামলা অবিলম্বে বন্ধ করার দাবি জানানো হয়েছে এবং ভবিষ্যতে এমন কোনো ঘটনা ঘটলে তা নিয়ে জাতিসংঘ মহাসচিবকে প্রতিবেদন জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে। একইসঙ্গে লোহিত সাগরের বাব আল মানদাব প্রণালিতে ইরানপন্থী হুথি বিদ্রোহীদের হামলার কারণে সৃষ্ট অস্থিতিশীলতা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে খসড়াটিতে।
উল্লেখ্য, ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধের শুরু থেকেই হরমুজ প্রণালি কার্যত বন্ধ রয়েছে, যার প্রভাব পড়ছে বিশ্ব বাণিজ্যে।

এই সংকট নিরসনে ভোটাভুটির বিষয়টি গত শুক্রবার থেকে কয়েক দফায় পিছিয়ে দেওয়া হয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১১টায় (বাংলাদেশ সময় রাত ৯টা) এই গুরুত্বপূর্ণ প্রস্তাবের ওপর নিরাপত্তা পরিষদে ভোট হওয়ার কথা রয়েছে। কূটনৈতিক মহলে আশা করা হচ্ছে, সামরিক শব্দপ্রয়োগ কমিয়ে নমনীয় অবস্থান নেওয়ায় এবার হয়তো কোনো বড় বাধা ছাড়াই প্রস্তাবটি পাস হতে পারে।

সূত্র: সিএনএন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।