1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
ঢাকায় বেড়েছে গরম, আরও বাড়তে পারে তাপমাত্রা - দেশ সকাল
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

ঢাকায় বেড়েছে গরম, আরও বাড়তে পারে তাপমাত্রা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় বেড়েছে গরম, আরও বাড়তে পারে তাপমাত্রা
দুদিন আগে কালবৈশাখী ঝড় ও বৃষ্টির পর রাজধানী ঢাকায় তাপমাত্রা বেড়েছে। আজ শুক্রবার (৩ এপ্রিল) দুপুর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে আকাশ আংশিক মেঘলা থাকলেও দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, দিনের প্রথমার্ধে ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া সাধারণত শুষ্ক থাকতে পারে।

এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

আজ ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ।

আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত বৃহস্পতিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।