1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
ঈদের ছুটিতে ফাঁকা সড়কে স্বস্তিতে নগরবাসী - দেশ সকাল
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
🎉 সিলেটের শিবগঞ্জে সামাজিক অনুষ্ঠান আয়োজনের নির্ভরতার নাম “পালকি রেস্টুরেন্ট” বিশ্বকাপ ফুটবল নিয়ে পলাশ মণি দাসের ‘ফুটবল যুদ্ধ’ জনপ্রিয় কোরিওগ্রাফার, র‌্যাম্প মডেল তারকা বুলবুল টুম্পার জন্মদিনের শুভেচ্ছা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্যজগতে এক উজ্জ্বল নক্ষত্র শাম্মী তুলতুল দুই তরুণ উদ্যোক্তার নতুন যাত্রা: শাড়ির ব্যবসায় জুবাইদ হোসেন জিয়ান ও ইখতিয়ার উদ্দিন ঐতিহ্যবাহী বাংলা রান্নার বিশ্বজয়ী দূত হাসিনা আনছারকে জন্মদিনের শুভেচ্ছা আমি এই চরিত্রের জন্য তিন সপ্তাহ ধরে কোন সোশ্যাল মিডিয়াতে একটিভ ছিলাম না: ইরফান রহমান মিডিয়ার এই জার্নিটা এত সহজ ছিল না আমার: নেয়ামত উল্লাহ রিয়াদ মডেলিং এর মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশকে ছড়িয়ে দিতে চাই: সৌরভ ফটিকছড়িবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক এমপি প্রার্থী রবিউল হাসান তানজিম

ঈদের ছুটিতে ফাঁকা সড়কে স্বস্তিতে নগরবাসী

দেশ সকাল :
  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

ঈদের ছুটিতে ফাঁকা রয়েছে রাজধানী ঢাকার সড়ক, নেই কোনো যানজট। এতে চলাচলে স্বস্তি এসেছে। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে নগরবাসীর বড় একটি অংশ গ্রামের পথে রওয়ানা হয়েছেন।

বুধবার (১৮ মার্চ) রাজধানীর নিউমার্কেট, শাহবাগ, কাকরাই, বাড্ডাসহ বিভিন্ন স্থান ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।

সরেজমিনে রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা যায়, সড়কে যাত্রীবাহী বাস কম দেখা গেছে এবং গণপরিবহণের সংখ্যাও কম। সড়কে কিছু প্রাইভেট কার, সিএনজি, বাইক রয়েছে। সেইসঙ্গে মূল সড়কে অটোরিকশার দৌড়াত্ম্য চোখে পড়ার মতো। কমে গেছে পায়ে চালিত রিকশা।

এদিকে ঈদের দীর্ঘ ছুটির সুযোগে রাজধানীবাসীর বড় একটি অংশ ইতোমধ্যে ঢাকা ছেড়েছেন। ফলে দিনের বেলা সাধারণত ব্যস্ত থাকা সড়কগুলো এখন অনেকটাই ফাঁকা। যানজটহীন রাস্তায় স্বস্তি পাচ্ছেন নগরবাসীর একটি অংশ, বিশেষ করে অফিস না থাকা সরকারি-বেসরকারি কর্মীরা এবং নগরবাসী।

মারুফা সানজিদা নামের এক কর্মজীবী নারী জানান, চাকরির সুবাদে ঢাকায় থাকতে হয়। সড়কে অন্যান্য সময় এতো যানজট থাকে যে তখন মনে হয় অন্য কোথাও সুযোগ থাকলে চলে যাই। কিন্তু ঈদের ছুটিতে একটু শান্তি মেলে। এমন ঢাকা থাকলে আমাদের মতো কর্মজীবী মানুষের জীবন অনেক সহজ হতো।

ঢাকা কলেজের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন বলেন, ঈদের সময় ঢাকার ফাঁকা রাস্তাগুলোতে ঘুরে বেড়ানোর এক দারুণ সুযোগ পাওয়া যায়। এবারের ঈদেও নামাজের পর বন্ধুদের সঙ্গে বাইকে করে পুরো শহর

টা উপভোগ করবো। ঈদ ছাড়া এরকম ঢাকা পাওয়া যায় না। চলাচলে খুবই স্বস্তি পাওয়া যায়। খুব ভালো লাগবে।

শাহবাগে যাওয়ার জন্য অপেক্ষায় থাকা চালক সালমান আহমেদ বলেন, ‘সদরঘাট যাওয়ার সময় গুলিস্তান এবং বাবুবাজার এলাকায় কিছুটা যানজট পেয়েছি। এছাড়া বাকি রাস্তা ফাঁকাই ছিল। আসার সময়ও গুলিস্তানে কিছুটা যানজট ছিল। এছাড়া পুরো রাস্তা এখন ফাঁকা।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।