1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
লালমনিরহাটে প্রেমের ফাঁ/দে ফেলে গৃহবধূকে প্রতারণা, বিল বিতরণ কর্মকর্তাকে গ্রেফতার - দেশ সকাল
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
আমি ব্রাজিলের সমর্থক: মোহনা বিপিইএম-এর ৯ লক্ষ সদস্য পূর্তি উপলক্ষে ঈদ মিট-আপ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 💐 সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অনন্য আবদুল করিম সোহাগের জন্মদিন আজ 🌙 ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটিতে আতঙ্কে বাঘাইহাট বাজার দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের রামিসা হত্যায় সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যু/দণ্ড পুলিশ সুপারের সঙ্গে বৈঠক, স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দিল জুলাই ঐক্য চট্টগ্রাম অসহায় মানুষের পাশে এক নীরব যোদ্ধা, মানবতার ফেরিওয়ালা হুসাইন মানসুরি ‘বাস থেকে না নামলে আজ নির্ঘাত মারা যেতাম’ বুবলীর ঘরে এলো কন্যাসন্তান নাম ‘শার্লিন খান’ 🎉 সিলেটের শিবগঞ্জে সামাজিক অনুষ্ঠান আয়োজনের নির্ভরতার নাম “পালকি রেস্টুরেন্ট”

লালমনিরহাটে প্রেমের ফাঁ/দে ফেলে গৃহবধূকে প্রতারণা, বিল বিতরণ কর্মকর্তাকে গ্রেফতার

দেশ সকাল :
  • প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

মোঃ আলম,
লালমনিরহাট জেলা প্রতিনিধি।

লালমনিরহাটে এক চাঞ্চল্যকর ঘটনায় এক গৃহবধূকে প্রেমের ফাঁদে ফেলে দীর্ঘদিন প্রতারণা ও নির্যাতনের অভিযোগ উঠেছে এক বিল বিতরণ কর্মকর্তার বিরুদ্ধে।
ভুক্তভোগী:
কৃষ্ণা রাণী (৩০), পিতা- হরেন চন্দ্র দাস, মাতা- কুমোদিনী রানী, সাং- পীরগাছা তাম্বুলপুর দাসপাড়া, উপজেলা/থানা- লালমনিরহাট, জেলা- লালমনিরহাট।
আসামি:
কৃষ্ণ চন্দ্র রায় (৩৫), পিতা- বলরাম চন্দ্র রায়, সাং- চিনিপাড়া, ৪নং ওয়ার্ড, পেট্রোল পাম্প সংলগ্ন, মহেন্দ্রনগর, উপজেলা/থানা- লালমনিরহাট, জেলা- লালমনিরহাট। ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত কৃষ্ণ চন্দ্র রায় বিদ্যুৎ বিল বিতরণের সুবাদে তার সঙ্গে পরিচয় গড়ে তোলে।
পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক তৈরি করে এবং তাকে স্বামীর সংসার থেকে পালিয়ে আসতে প্রলুব্ধ করে।
অভিযোগ রয়েছে, নীল রঙের কাগজে স্বাক্ষর নিয়ে ভুয়া বিয়ের নাটক সাজানো হয়। এরপর প্রায় ১৮ মাস ধরে বিভিন্ন স্থানে স্বামী-স্ত্রীর পরিচয়ে বসবাস করে এবং প্রতারণা চালিয়ে যায়।
একপর্যায়ে ভুক্তভোগী বিয়ের প্রমাণ চাইলে অভিযুক্ত তা অস্বীকার করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে আত্মগোপনে চলে যায়।
পরবর্তীতে ভুক্তভোগী থানায় এজাহার দায়ের করেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত পূর্বেও এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত ছিল। ঘটনার সাক্ষী হিসেবে স্থানীয় একাধিক ব্যক্তির নাম উল্লেখ রয়েছে। এরই প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে ২৪ তারিখ সন্ধ্যায় হাড়িভাঙ্গা এলাকার পেট্রোল পাম্পের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
আজ ২৫ তারিখ তাকে লালমনিরহাট সদর থানার আদালতে হাজির করা হয়।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।