মো আবদুল করিম সোহাগ
ঢাকা
বাংলার বর্ষার সৌন্দর্য, সংস্কৃতি ও উদ্যোক্তা চেতনাকে উদযাপন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে বিশ্বরঙ নীল উৎসব ২০২৬ এবং উদ্যোক্তা ভূমির দ্বিতীয় বর্ষপূর্তি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. আনোয়ার হোসেন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, এসএমই ফাউন্ডেশন। ফারজানা খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক, এসএমই ফাউন্ডেশন। জনাব নাজিম হাসান সাত্তার, উপ-ব্যবস্থাপনা পরিচালক, এসএমই ফাউন্ডেশন। রাহুল বড়ুয়া, সহকারী মহা-ব্যবস্থাপক, এসএমই ফাউন্ডেশন। নওশাদ মোস্তফা, উপ-মহাব্যবস্থাপক, বাংলাদেশ ব্যাংক এবং নাসরিন সুলতানা, উপ-ব্যবস্থাপক, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)। বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও নৃত্য শিল্পি ফারহানা চৌধুরী বেবি। বিশিষ্ট সাংবাদিক শেখ সাইফুর রহমান। বিশিষ্ট চিত্রশিল্পী জিয়া বিপ্লব। বিশিষ্ট সঙ্গীত শিল্পী হোমায়েরা বশির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য অভিনেত্রী দিলারা জামান, পারসোনা’র প্রতিষ্ঠাতা ও পরিচালক, কানিজ আলমাস খান। জনপ্রিয় বিশিষ্ট সংগীতশিল্পী ফাহমিদা নবী। বিশিষ্ট অভিনেত্রী রোজী সিদ্দিকী। বিশিষ্ট অভিনেত্রী মনিরা মিঠু। অভিনেত্রী দীপা খন্দকার। অভিনেত্রী শবনম ফারিয়া এবং সংগীতশিল্পী দিলশাদ নাহার কণা।
অনুষ্ঠানের শুরুতে বিশ্বরঙ ও উদ্যোক্তা ভূমির কর্ণধার বিপ্লব সাহা স্বাগত বক্তব্যে বলেন, “বাংলার সংস্কৃতি, ঐতিহ্য, সৃজনশীলতা ও উদ্যোক্তা চেতনাকে এক মঞ্চে তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। নীল উৎসব কেবল একটি উৎসব নয়, এটি আমাদের সংস্কৃতি, শিল্প ও সম্ভাবনাকে উদযাপনের একটি প্ল্যাটফর্ম।”
অনুষ্ঠানে উদ্যোক্তা হিসেবে নাতাশা হায়াত-কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
এছাড়া ‘বিশ্বরঙ বর্ষামুখ ২০২৬’ ফটো কনটেস্টের চূড়ান্ত পর্বে নির্বাচিত প্রতিযোগীদের সম্মাননা প্রদান করা হয়। বিভিন্ন ক্যাটাগরি থেকে নির্বাচিত সেরা ১০ জন নারী, সেরা ৩ জন পুরুষ এবং সেরা ৩ জন কিডস প্রতিযোগীকে মঞ্চে সার্টিফিকেট ও উত্তরীয় পরিয়ে সম্মানিত করা হয়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিশ্বরঙ ট্যালেন্ট স্টেশন-এর শিক্ষার্থীদের মনোমুগ্ধকর পরিবেশনা, যা দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়ায়।
পাশাপাশি চিত্রশিল্পীদের লাইভ পেইন্টিং এবং চিত্রাংকন প্রতিযোগিতা-এ নির্বাচিত শিল্পীদের চিত্রকর্ম নিয়ে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে দর্শনার্থীরা শিল্পীদের সৃজনশীল কাজ উপভোগ করেন এবং শিল্পীদের উৎসাহিত করেন।
পুরো অনুষ্ঠান জুড়ে প্রাণবন্ত ও সাবলীল উপস্থাপনায় ছিলেন রীতি প্রভা ও সাদাব হাসমি।
সাংস্কৃতিক পরিবেশনা, সম্মাননা প্রদান, শিল্প প্রদর্শনী এবং উদ্যোক্তাদের অংশগ্রহণে দিনব্যাপী এই আয়োজন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। আয়োজকরা অনুষ্ঠানের সফল বাস্তবায়নে সহযোগিতা করা সকল অতিথি, শিল্পী, উদ্যোক্তা, প্রতিযোগী, অংশগ্রহণকারী ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।