1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
মাদকবিরোধী সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরু/দ্ধে অপপ্রচার ও হুম/কি; পুলিশ সুপারের কাছে দুই অভিযোগ দায়ের - দেশ সকাল
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদকবিরোধী সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরু/দ্ধে অপপ্রচার ও হুম/কি; পুলিশ সুপারের কাছে দুই অভিযোগ দায়ের রোলেক্স উপহার পেয়ে শাকিবের আবেগঘন প্রতিক্রিয়া ভাইরাল বিশ্বরঙ নীল উৎসব ২০২৬ ও উদ্যোক্তা ভূমির দ্বিতীয় বর্ষপূর্তি বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত। স্বপ্ন বুনে সম্ভাবনার পথে: যাত্রা শুরু House Of Bunon-এর বাপা-ইবিটির অগ্রগতি পর্যালোচনায় কর্মশালা আমি ব্রাজিলের সমর্থক: মোহনা বিপিইএম-এর ৯ লক্ষ সদস্য পূর্তি উপলক্ষে ঈদ মিট-আপ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 💐 সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অনন্য আবদুল করিম সোহাগের জন্মদিন আজ 🌙 ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটিতে আতঙ্কে বাঘাইহাট বাজার দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের রামিসা হত্যায় সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যু/দণ্ড

মাদকবিরোধী সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরু/দ্ধে অপপ্রচার ও হুম/কি; পুলিশ সুপারের কাছে দুই অভিযোগ দায়ের

দেশ সকাল :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

দেশ সকাল অনলাইন।

লালমনিরহাটে মাদকবিরোধী সংবাদ প্রকাশ করাকে কেন্দ্র করে সাংবাদিক মোঃ আলমের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, মানহানিকর প্রচারণা ও হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি আজ লালমনিরহাট পুলিশ সুপার বরাবর পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সাংবাদিক মোঃ আলম দৈনিক দেশ সকালের প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। সম্প্রতি তিনি হাতীবান্ধা উপজেলার কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে তথ্যভিত্তিক সংবাদ প্রকাশ করেন। সংবাদ প্রকাশের পর থেকেই অভিযুক্তদের পক্ষ থেকে তার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা শুরু হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগে তিনি জানান, এক অভিযুক্ত ব্যক্তি হোয়াটসঅ্যাপে ফোন করে নিজেকে একটি রাজনৈতিক সংগঠনের নেতা পরিচয় দিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন। অপরদিকে আরেক অভিযুক্ত তার ছবি ব্যবহার করে ফেসবুকে মানহানিকর ও বিভ্রান্তিকর পোস্ট প্রকাশ করে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা চালায় বলেও অভিযোগ করা হয়েছে।

সাংবাদিক আলম দাবি করেন, যাদের বিরুদ্ধে তিনি সংবাদ প্রকাশ করেছেন তাদের বিরুদ্ধে পূর্ব থেকেই মাদক সংশ্লিষ্ট একাধিক অভিযোগ ও মামলা রয়েছে। অথচ সেই সংবাদকে কেন্দ্র করে তাকে ‘চাঁদাবাজ’ আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। এ কাজে কিছু মাদক কারবারি ও কুচক্রী মহলও জড়িত রয়েছে বলে তিনি অভিযোগ করেন।

বর্তমানে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কার মধ্যে রয়েছেন উল্লেখ করে সাংবাদিক আলম অভিযোগে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। তিনি বলেন, প্রকাশিত সংবাদের পক্ষে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ তার কাছে সংরক্ষিত রয়েছে এবং প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তা উপস্থাপন করবেন।

এ বিষয়ে লালমনিরহাট পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করে সাংবাদিক মহলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সাংবাদিকদের দাবি, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিক যেন হুমকি, হয়রানি বা অপপ্রচারের শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।