1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
মডেলিং এর মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশকে ছড়িয়ে দিতে চাই: সৌরভ - দেশ সকাল
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
🎉 সিলেটের শিবগঞ্জে সামাজিক অনুষ্ঠান আয়োজনের নির্ভরতার নাম “পালকি রেস্টুরেন্ট” বিশ্বকাপ ফুটবল নিয়ে পলাশ মণি দাসের ‘ফুটবল যুদ্ধ’ জনপ্রিয় কোরিওগ্রাফার, র‌্যাম্প মডেল তারকা বুলবুল টুম্পার জন্মদিনের শুভেচ্ছা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্যজগতে এক উজ্জ্বল নক্ষত্র শাম্মী তুলতুল দুই তরুণ উদ্যোক্তার নতুন যাত্রা: শাড়ির ব্যবসায় জুবাইদ হোসেন জিয়ান ও ইখতিয়ার উদ্দিন ঐতিহ্যবাহী বাংলা রান্নার বিশ্বজয়ী দূত হাসিনা আনছারকে জন্মদিনের শুভেচ্ছা আমি এই চরিত্রের জন্য তিন সপ্তাহ ধরে কোন সোশ্যাল মিডিয়াতে একটিভ ছিলাম না: ইরফান রহমান মিডিয়ার এই জার্নিটা এত সহজ ছিল না আমার: নেয়ামত উল্লাহ রিয়াদ মডেলিং এর মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশকে ছড়িয়ে দিতে চাই: সৌরভ ফটিকছড়িবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক এমপি প্রার্থী রবিউল হাসান তানজিম

মডেলিং এর মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশকে ছড়িয়ে দিতে চাই: সৌরভ

দেশ সকাল :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

মো আবদুল করিম সোহাগ,
ঢাকা।

এ প্রজন্মের তরুণ প্রতিভাবান মডেল সাইফুল ইসলাম সৌরভ। গ্রামের বাড়ি নারায়ণগঞ্জে,
ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশুনা করছে সৌরভ।

একসময় যেটি তার ছিল কেবল নেশা, এখন সেটিই পেশা ও ক্যারিয়ার গড়ার হাতিয়ার। এই ধারায় নিজের প্রতিভা ও সৃজনশীল দিয়ে জায়গা করে নিয়েছেন।

মডেলই এখন তার একমাত্র ধ্যান-জ্ঞান। তিনি বিশ্বাস করেন— মডেলিং এর মাধ্যমে নান্দনিকতা ও সৃজনশীলতার সর্বোচ্চ প্রকাশ সম্ভব। তাই তিনি এমন কাজ করতে চান, যা মানুষের মনে দাগ কেটে থাকবে দীর্ঘদিন। তার ভাষায়, “মডেল নিয়েই আমার সব স্বপ্ন ও ধ্যান-জ্ঞান।”

পেশাদার মডেলিং এর ক্যারিয়ারে সাইফুল ইসলাম সৌরভ কাজ করেছেন দেশের অনেক জনপ্রিয় তারকা শিল্পীর সঙ্গে।

সৌরভ বলেন, ছোটবেলা থেকেই মডেলিং নিয়ে কাজ করার ইচ্ছা ছিল। এখন সবার দোয়া ও ভালোবাসায় কাজ করে যাচ্ছেন এবং সামনে আরও ভালো কাজ করতে চান। এই যাত্রায় পরিবারের সমর্থন তার বড় শক্তি। পরিবারের উৎসাহ তাকে আত্মবিশ্বাস দিয়েছে নিজের পছন্দের পেশায় এগিয়ে যেতে। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, স্বপ্ন, পরিশ্রম আর পরিবারের সমর্থনকে সঙ্গে নিয়ে মডেলিং দুনিয়ায় নিজের জায়গা তৈরি করতে কাজ করে যাচ্ছেন সাইফুল ইসলাম সৌরভ। তার বিশ্বাস, নিষ্ঠা নিয়ে লেগে থাকলে একদিন বড় পরিসরে কাজ করার সুযোগ আসবেই। নিজের সাধনা ও একাগ্রতা দিয়ে তিনি এগিয়ে যাবেন আরও দূর, এমনটাই প্রত্যাশা তার শুভাকাঙ্ক্ষীদের।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।