1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
জেলা প্রশাসকের নির্দেশনায় দায়িত্ব গ্রহণ, তবুও মিথ্যা অপপ্রচারের শিকার চলবলায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলাল উদ্দিন - দেশ সকাল
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
🎉 সিলেটের শিবগঞ্জে সামাজিক অনুষ্ঠান আয়োজনের নির্ভরতার নাম “পালকি রেস্টুরেন্ট” বিশ্বকাপ ফুটবল নিয়ে পলাশ মণি দাসের ‘ফুটবল যুদ্ধ’ জনপ্রিয় কোরিওগ্রাফার, র‌্যাম্প মডেল তারকা বুলবুল টুম্পার জন্মদিনের শুভেচ্ছা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্যজগতে এক উজ্জ্বল নক্ষত্র শাম্মী তুলতুল দুই তরুণ উদ্যোক্তার নতুন যাত্রা: শাড়ির ব্যবসায় জুবাইদ হোসেন জিয়ান ও ইখতিয়ার উদ্দিন ঐতিহ্যবাহী বাংলা রান্নার বিশ্বজয়ী দূত হাসিনা আনছারকে জন্মদিনের শুভেচ্ছা আমি এই চরিত্রের জন্য তিন সপ্তাহ ধরে কোন সোশ্যাল মিডিয়াতে একটিভ ছিলাম না: ইরফান রহমান মিডিয়ার এই জার্নিটা এত সহজ ছিল না আমার: নেয়ামত উল্লাহ রিয়াদ মডেলিং এর মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশকে ছড়িয়ে দিতে চাই: সৌরভ ফটিকছড়িবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক এমপি প্রার্থী রবিউল হাসান তানজিম

জেলা প্রশাসকের নির্দেশনায় দায়িত্ব গ্রহণ, তবুও মিথ্যা অপপ্রচারের শিকার চলবলায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলাল উদ্দিন

দেশ সকাল :
  • প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

মোঃ আলম,
লালমনিরহাট জেলা প্রতিনিধি।

লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়ন পরিষদে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলাল উদ্দিনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করেছেন তিনি।
জানা গেছে, লালমনিরহাট জেলা প্রশাসকের নির্দেশনা ও স্মারক নং: ০৫.৪৭.৫২০০.০২৬.০১.০৩০.২৪-৩৭৪ অনুযায়ী ২৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন চলবলা ইউনিয়ন যুবদলের সভাপতি আলাল উদ্দিন।
এ বিষয়ে আলাল উদ্দিন বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে আমি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছি। কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সঙ্গে আমি জড়িত নই। একটি কুচক্রী মহল রাজনৈতিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করতে বিভিন্ন মিডিয়ায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করছে।
তিনি আরও বলেন, জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। কিন্তু একটি স্বার্থান্বেষী গোষ্ঠী আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার চালাচ্ছে।
এদিকে স্থানীয় সাধারণ জনগণ জানান, আলাল উদ্দিনের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। তারা এসব মিথ্যা প্রচারণার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। এলাকাবাসীর দাবি, চলবলা ইউনিয়নের উন্নয়ন ও জনগণের কল্যাণে আলাল উদ্দিন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।