1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
ঈদুল আযহা উপলক্ষে আসবে এমডি শুভর নতুন দুই গান - দেশ সকাল
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
🎉 সিলেটের শিবগঞ্জে সামাজিক অনুষ্ঠান আয়োজনের নির্ভরতার নাম “পালকি রেস্টুরেন্ট” বিশ্বকাপ ফুটবল নিয়ে পলাশ মণি দাসের ‘ফুটবল যুদ্ধ’ জনপ্রিয় কোরিওগ্রাফার, র‌্যাম্প মডেল তারকা বুলবুল টুম্পার জন্মদিনের শুভেচ্ছা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্যজগতে এক উজ্জ্বল নক্ষত্র শাম্মী তুলতুল দুই তরুণ উদ্যোক্তার নতুন যাত্রা: শাড়ির ব্যবসায় জুবাইদ হোসেন জিয়ান ও ইখতিয়ার উদ্দিন ঐতিহ্যবাহী বাংলা রান্নার বিশ্বজয়ী দূত হাসিনা আনছারকে জন্মদিনের শুভেচ্ছা আমি এই চরিত্রের জন্য তিন সপ্তাহ ধরে কোন সোশ্যাল মিডিয়াতে একটিভ ছিলাম না: ইরফান রহমান মিডিয়ার এই জার্নিটা এত সহজ ছিল না আমার: নেয়ামত উল্লাহ রিয়াদ মডেলিং এর মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশকে ছড়িয়ে দিতে চাই: সৌরভ ফটিকছড়িবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক এমপি প্রার্থী রবিউল হাসান তানজিম

ঈদুল আযহা উপলক্ষে আসবে এমডি শুভর নতুন দুই গান

দেশ সকাল :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

আবদুল করিম সোহাগ।

উৎসব উপলক্ষে নতুন নতুন গানে কণ্ঠ দেন সঙ্গীতজগতের তারকারা। এ প্রজন্মের সঙ্গীতশিল্পী এমডি শুভ ক্ষেত্রেও হয় তেমনটা। সম্প্রতি পহেলা বৈশাখ উপলক্ষে এরইমধ্যে প্রকাশ করা হয়েছে এমডি শুভর গান ‘তোকে ভালোবাসি’। গানটিতে কণ্ঠ দিয়েছেন এমডি শুভ ও লেমিস। আর অভিনয় করেছেন এমডি শুভ ও প্রিয়তা। এবার ঈদুল আযহা উপলক্ষে আরও নতুন দুটি গান নিয়ে হাজির হবেন এই শিল্পী।

‘তোর মায়াবী চোখ’,’তোমাকে দেখে ভালো লেগেছিল সত্যি’ শিরোনামের গান দুটি রেকর্ডের কাজ এরইমধ্যে সম্পন্ন করেছেন শুভ। এই গানেও কণ্ঠ দিয়েছেন লেমিস। গানের কথা লিখেছেন তাহামিদুল ও এমডি শুভ নিজেই।

অস্ট্রেলিয়ার অপেরা হাউস, হারবার ব্রিজ এবং বিভিন্ন মনোরম পরিবেশে এরইমধ্যে গানের দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। গানে এমডি শুভর সাথে মডেল হয়েছেন প্রিয়তা। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন রহমত উল্লাহ এবং প্রযোজনা করেছেন তাহামিদুল। টিআই অরিজিনালস এর ব্যানারে গান দুটি প্রকাশিত হবে।

নতুন গান প্রসঙ্গে সঙ্গীতশিল্পী এমডি শুভ বলেন, বিগ বাজেটের কাজ হয়েছে। প্রোডিউসার তাহমিদুল ভাই সহযোগিতা করেছেন। অস্ট্রেলিয়ার মতো জায়গায় কাজ করতে পেরে আমি খুব আনন্দিত। আমার গানে মডেল হয়েছেন অস্ট্রেলিয়ার বাঙালি মেয়ে প্রিয়তা।প্রিয়তা খুব ভালো অভিনয় করেছেন। আশা করি দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারব।

গানের প্রযোজক তাহামিদুল বলেন, আমি অস্ট্রেলিয়াতে থাকলেও বাংলা গান বাংলা নাটক বাংলা সিনেমাকে ভীষণ ভালোবাসি। বাংলাদেশের কালচার বিশ্বের কাছে পৌঁছে দেয়ার চেষ্টা করছি। তারই ধারবাহিকতায় এই উদ্যোগ। আশা করি সবার ভালো লাগবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।