1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
উদ্যোক্তা উন্নয়নে দিয়ামনি ই কমিউনিকেশনের উদ্যোগ - দেশ সকাল
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

উদ্যোক্তা উন্নয়নে দিয়ামনি ই কমিউনিকেশনের উদ্যোগ

দেশ সকাল :
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

মো আবদুল করিম সোহাগ,
ঢাকা।

দিয়ামনি ই কমিউনিকেশনের উদ্যোগে জমকালো আয়োজনে উদ্যোক্তাদের নিয়ে মতবিনিময়, দিনব্যাপী ডিজিটাল নলেজ শেয়ারিং ওয়ার্ক️শপ ও অংশগ্রহনকারীদের সংগঠনের পক্ষ থেকে সনদপত্র প্রদান করেছে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা এনজিও, সংগঠন, ফাউন্ডেশনগুলোর
গতানুগতিক কমর্মকান্ড থেকে বেড়িয়ে এসে কাজ করছে দিয়ামনি ই কমিউনিকেশন ।এর প্রেক্ষিতে সংগঠনটি নতুন এবং পুরাতন উদ্যোক্তাদের জন্য নিয়ে এসেছে সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে‘ডিজিটাল নলেজ শেয়ারিং ওয়ার্ক️শপ’ প্রকল্প।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় মগবাজার খাওয়া দাওয়া রেস্টুরেন্টে দুই শতাধিক উদ্যোক্তাদের নিয়ে মতবিনিময়, দিনব্যাপী ‘ডিজিটাল নলেজ
শেয়ারিং ওয়ার্ক️শপ’ কার্য️ক্রম এবং অংশগ্রহণকারী উদ্যোক্তদের মাঝে সার্টি️ফিকেট ও দিয়ামনি ই কমিউনিকশন বেস্ট এন্টারপ্রেনার এ্যাওয়ার্ড️
২০২৬ প্রদান করেছে।দিয়ামনি ই কমিউনিকেশনের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান অপূবর্র️ সভাপতিত্বে, হিরা সরকার ও মোঃ নুরউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি ইকবাল বাহার জাহিদ। প্রধান আলোচক দেশ বরেণ্য সংগীত শিল্পী ও চলচ্চিত্র পরিচালক এস ডি রুবেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা ফরীদা আক্তার কমান্ডার, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক মফিজুর রহমান খান বাবু, হাল ছেড়োনা বন্ধুর প্রতিষ্ঠাতা চন্দা মাহজাবিন ও বাংলাদেশ হাইকোর্টে️র
বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট নার্গি️স আহমেদ সেতু।
এ সময় ঢাকাসহ আশেপাশে প্রত্যন্ত অঞ্চল থেকে আসা ফাউন্ডেশনের পক্ষ থেকে ২০০জন উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে প্রত্যেক
উদ্যোক্তাকে দিয়ামনি ই কমিউনিকেশনের পক্ষ থেকে সার্টি️ফিকেট প্রদান করা হয়।
এ সময় সংগঠনের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান অপূর্ব️ জানায়, দেশে অনেক শিক্ষিত তরুণ মেধাবী রয়েছে। দেশে চাহিদার তলু নায় কর্ম️ক্ষেত্র কম
থাকায় নিজে কিছুকরতে চাওয়া শিক্ষিতের সংখ্যা বেশি। কিংবা অনেকে নিজে ব্যবসা করে প্রতিষ্ঠিত হতে চায়, নিজের প্রতিষ্ঠান তৈরি করতে চায়।তবে তারা কিভাবে ব্যবসা শুরু করবে সঠিক দিকনির্দে️শনা তথ্য পরামর্শ️ কিংবা প্রশিক্ষণের অভাবে উদ্যোগ নিতে সাহস পাচ্ছে না। অন্য দিকে কেউ কেউ প্রাথমিক অবস্থায় একজন উদ্যোক্তা হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করলেও সঠিক দিকনির্দে️শনা ব্যবসার পরিকল্পনা, ব্যবসা পরিসরের পদ্ধতি সম্পর্কে️ ধারণা না থাকায় তারা বিশ্বের সাথে তাল মেলাতে না পেরে পিছিয়ে পড়ছে। তাদের মত তরুণ মেধাবী উদ্যোক্তাদের জন্যই দিয়ামনি ই কমিউনিকেশন নিয়ে এসেছে ‘ডিজিটাল নলেজ শেয়ারিং ওয়ার্কসপ।
ওয়ার্ক️শপ প্রসঙ্গে তিনি আরো জানান, এ প্রশিক্ষণটির ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলে বসবাস করা মেধাবী উদ্যোক্তারাও তাদের প্রতিভা বিকাশের সুযোগ পাবেন। আমাদের এ সংঠনের লক্ষ্য ও উদ্দেশ্য দেশের শিক্ষিত তরুণ ও মেধাবী উদ্যোক্তাদের আত্মনিভর্র️ শীল ভাবে গড়ে তোলা। আমরা এ ফাউন্ডেশনের পক্ষ থেকে সারা দেশে ইতিমধ্যে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের কার্য️ক্রম শুরু করেছি। পর্যায়ক্রমে ঢাকাসহ ৬৪ জেলা এবং উপজেলাগুলোতে দিয়ামনি ই কমিউনিকেশনের মাধ্যমে প্রশিক্ষণ ও সার্টি️ফিকেট প্রদান কার্য️ক্রম সম্পন্ন করবো। এছাড়া আরো প্রকল্প হাতে নিচ্ছে সংগঠনটি। উদ্যোক্তাদের ট্রেনিং এর মাধ্যমে দক্ষ করার পাশাপাশি ব্যবসা বাড়ানোর জন্য ভবিষ্যতে তাদের দিক নির্দে️শনা দিয়ে পাশে থাকবেন বলে এ আশাবাদ ব্যক্ত করেন
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান অপূর্ব️। ট্রেনিং শেষে যাদেরকে দিয়ামনি ই কমিউনিকেশন বেস্ট এন্টারপ্রেনার এ্যাওয়ার্ড️ ২০২৬ প্রদান করা
হয়- এটিএন বাংলার সিনিয়র নিউজ প্রেজেন্টার ভাবনা আহমেদ, চ্যানেল টুয়েন্টিফোর এর সিনিয়র নিউজ প্রেজেন্টার আশিক তমাল, দৈনিক প্রথম
আলোর ক্যামেরাপার্স️ন (ডিজিটাল) জাকারিয়া মৃধা, বেস্ট ইনফ্লুয়েন্সার বারিশা হক, নারী উদ্যোক্তা রোমানা আফরোজ রিমঝিম, নারী উদ্যোক্তা নুসরতি
খানম পিংকী, ইনফ্লুয়েন্সার ও মডেল সাবরিনা ইসলাম, নারী উদ্যোক্তা সায়মা শাহিদা ইসলাম, ব্যান্ড প্রমোটর ও মেকাপ আর্টি️স্ট আফরিন ইসলাম
প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।