1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বরেণ্য চলচ্চিত্র অভিনেতা সোহেল রানা - দেশ সকাল
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ফিফটির পর ফিরলেন সাইফ, একশ পেরোল বাংলাদেশ দাম কিছুটা কমলেও স্বস্তি নেই সবজির বাজারে মনোযোগ দিয়ে শোনা: ইবাদত ও প্রজ্ঞার অনন্য রূপ যেদিন কম সেদিন ৭ ঘণ্টা, কোনো দিন আবার ১০ ঘণ্টারও বেশি হয় লোডশেডিং’ শীঘ্রই আসছে সোহেল খানের পরিচালনায় মিউজিক ভিডিও ‘তুমিই তুমি রে’ নদীর বুকে শতবর্ষী পিএস মাহসুদে নববর্ষের উচ্ছ্বাস চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বরেণ্য চলচ্চিত্র অভিনেতা সোহেল রানা স্বপ্ন ছুঁতে নাচের পথ পেরিয়ে অভিনয়ে মুসকানের যাত্রা জুলাই সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী নাই বিদ্যুৎ, নাই অকটেন—মোমবাতির আলোতেই জমজমাট নকশী পল্লী রেস্টুরেন্ট,

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বরেণ্য চলচ্চিত্র অভিনেতা সোহেল রানা

দেশ সকাল :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

মো আবদুল করিম সোহাগ,
ঢাকা।

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বরেণ্য চলচ্চিত্র অভিনেতা, পরিচালক ও প্রযোজক মাসুদ পারভেজ (সোহেল রানা)। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে ঢাকায় ফেরেন তিনি।

গত ৫ এপ্রিল চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন সোহেল রানা। চিকিৎসা শেষে ঢাকায় ফিরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানান এই তারকা শিল্পী।

সোহেল রানা লেখেন, ‘আল্লাহর অসীম রহমতে গতকাল রাত ১১টায় সিঙ্গাপুর থেকে ফিরে এসেছি, মোটামুটি সুস্থ। যারা আমার জন্য দোয়া করেছেন তাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।’

সোহেল রানার প্রকৃত নাম মাসুদ পারভেজ। সত্তর ও আশির দশকে পর্দা কাঁপানো এই অভিনেতার চলচ্চিত্রে পথচলা শুরু প্রযোজক হিসেবে। ১৯৭২ সালে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ প্রযোজনার মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে প্রবেশ করেন। সিনেমাটি পরিচালনা করেন প্রখ্যাত নির্মাতা চাষী নজরুল ইসলাম।

পরে ১৯৭৩ সালে ‘মাসুদ রানা’ চলচ্চিত্র পরিচালনার মাধ্যমে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। এই সিনেমায় ‘সোহেল রানা’ নামেই অভিনয় করেন, যা পরে তার স্থায়ী পরিচয়ে রূপে নেয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।