1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
বৈশাখ সামনে রেখে ইলিশের বাজারে আগুন, মণপ্রতি দাম ছাড়ালো লাখ টাকা - দেশ সকাল
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
🎉 সিলেটের শিবগঞ্জে সামাজিক অনুষ্ঠান আয়োজনের নির্ভরতার নাম “পালকি রেস্টুরেন্ট” বিশ্বকাপ ফুটবল নিয়ে পলাশ মণি দাসের ‘ফুটবল যুদ্ধ’ জনপ্রিয় কোরিওগ্রাফার, র‌্যাম্প মডেল তারকা বুলবুল টুম্পার জন্মদিনের শুভেচ্ছা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্যজগতে এক উজ্জ্বল নক্ষত্র শাম্মী তুলতুল দুই তরুণ উদ্যোক্তার নতুন যাত্রা: শাড়ির ব্যবসায় জুবাইদ হোসেন জিয়ান ও ইখতিয়ার উদ্দিন ঐতিহ্যবাহী বাংলা রান্নার বিশ্বজয়ী দূত হাসিনা আনছারকে জন্মদিনের শুভেচ্ছা আমি এই চরিত্রের জন্য তিন সপ্তাহ ধরে কোন সোশ্যাল মিডিয়াতে একটিভ ছিলাম না: ইরফান রহমান মিডিয়ার এই জার্নিটা এত সহজ ছিল না আমার: নেয়ামত উল্লাহ রিয়াদ মডেলিং এর মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশকে ছড়িয়ে দিতে চাই: সৌরভ ফটিকছড়িবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক এমপি প্রার্থী রবিউল হাসান তানজিম

বৈশাখ সামনে রেখে ইলিশের বাজারে আগুন, মণপ্রতি দাম ছাড়ালো লাখ টাকা

দেশ সকাল :
  • প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পহেলা বৈশাখকে সামনে রেখে বাজারে ইলিশের দামে ব্যাপক ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। দেশের বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র আলীপুর ও মহিপুরের পাইকারি বাজারে ছোট ও মাঝারি সাইজের ইলিশ সীমিত পরিসরে পাওয়া গেলেও বড় সাইজের ইলিশ প্রায় দুষ্প্রাপ্য হয়ে উঠেছে। এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও।

পাইকারি বাজার ঘুরে দেখা গেছে, ৯০০ থেকে ১১০০ গ্রাম ওজনের ইলিশ প্রায় নেই বললেই চলে।

হাতে গোনা কয়েকটি মাছ পাওয়া গেলেও সেগুলো বিক্রি হচ্ছে প্রতি মণ ১ লাখ ১০ হাজার থেকে ১ লাখ ২০ হাজার টাকায়। ৭০০ থেকে ৮০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ৮০ হাজার থেকে ৯০ হাজার টাকা, ৪০০ থেকে ৬০০ গ্রামের ইলিশ ৬০ হাজার থেকে ৭০ হাজার টাকা এবং ছোট জাটকা ইলিশ বিক্রি হচ্ছে ২৮ হাজার থেকে ৩২ হাজার টাকা মণ দরে।
বাজারের এ পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। ইলিশ কিনতে আসা নয়ন চন্দ্র বিশ্বাস বলেন, বৈশাখ উপলক্ষে মাছ কিনতে এসে বড় সাইজের কোনো ইলিশ পাননি।

মাঝারি সাইজের কিছু মাছ থাকলেও দাম অনেক বেশি।
আরেক ক্রেতা কবির হোসেন বলেন, পরিবারের আবদারে ইলিশ কিনতে এলেও উচ্চ দামের কারণে না কিনেই ফিরে যেতে হচ্ছে।

ব্যবসায়ীরা জানান, ডিজেলের সংকটের কারণে অনেক জেলে সমুদ্রে যেতে পারছেন না। ফলে ইলিশের সরবরাহ কমে গেছে।

পাশাপাশি ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরুর আগে চাহিদা বেড়ে যাওয়ায় দাম আরও বেড়েছে।
আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রের এক ব্যবসায়ী বলেন, নিলামের মাধ্যমে মাছ কেনাবেচা হওয়ায় সরবরাহ কম থাকলে দাম বাড়ে। বর্তমানে অধিকাংশ ট্রলার ইলিশ ছাড়া ঘাটে ফিরছে, ফলে বাজারে সংকট তৈরি হয়েছে।

কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক জানান, ইলিশের দাম সহনীয় রাখতে বাজার মনিটরিং জোরদার করা হবে। কোনো ব্যবসায়ী অতিরিক্ত দামে বিক্রি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।