1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
রুপগঞ্জে যুবসমাজের উদ্যোগে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে দর্শকদের উচ্ছাস - দেশ সকাল
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
🎉 সিলেটের শিবগঞ্জে সামাজিক অনুষ্ঠান আয়োজনের নির্ভরতার নাম “পালকি রেস্টুরেন্ট” বিশ্বকাপ ফুটবল নিয়ে পলাশ মণি দাসের ‘ফুটবল যুদ্ধ’ জনপ্রিয় কোরিওগ্রাফার, র‌্যাম্প মডেল তারকা বুলবুল টুম্পার জন্মদিনের শুভেচ্ছা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্যজগতে এক উজ্জ্বল নক্ষত্র শাম্মী তুলতুল দুই তরুণ উদ্যোক্তার নতুন যাত্রা: শাড়ির ব্যবসায় জুবাইদ হোসেন জিয়ান ও ইখতিয়ার উদ্দিন ঐতিহ্যবাহী বাংলা রান্নার বিশ্বজয়ী দূত হাসিনা আনছারকে জন্মদিনের শুভেচ্ছা আমি এই চরিত্রের জন্য তিন সপ্তাহ ধরে কোন সোশ্যাল মিডিয়াতে একটিভ ছিলাম না: ইরফান রহমান মিডিয়ার এই জার্নিটা এত সহজ ছিল না আমার: নেয়ামত উল্লাহ রিয়াদ মডেলিং এর মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশকে ছড়িয়ে দিতে চাই: সৌরভ ফটিকছড়িবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক এমপি প্রার্থী রবিউল হাসান তানজিম

রুপগঞ্জে যুবসমাজের উদ্যোগে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে দর্শকদের উচ্ছাস

দেশ সকাল :
  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে

সাইফুল ইসলাম রাজু,

রুপগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ৬নং ওয়ার্ডের যুব সমাজের উদ্যোগে ‘ওয়ার্ড ভিত্তিক সিক্সসাইড ক্রিকেট টুর্নামেন্ট -২০২৬ ইং’ এর আয়োজন করা হয়। মোঃ শাওন গাজী, শাহ-পরান, রানা হাসান, রানামিয়া, শান্ত মিয়া, রিমন, মারুফ ও হাবিবুর রহমানের পরিচালনায় ক্রিকেট টুর্নামেন্টটি তে ১ম পুরস্কার হিসেবে রাখা হয়েছে একটি ফ্রিজ এবং ২য় পুরস্কার হিসেবে রাখা হয়েছে একটি এলইডি টিভি। সারাদিন ব্যাপী আয়োজিত টুর্নামেন্টটিতে চ্যাম্পিয়ন হিসেবে জয়লাভ করেন রুপগঞ্জ সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড এবং রানার আপ হয়েছে ৬ নং ওয়ার্ড। রূপগঞ্জ সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের জাঙ্গীর ঐতিহাসিক খেলার মাঠে ১১ এপ্রিল, ২০২৬ রোজ শনিবার খেলাটি অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের ১নং সহ-সভাপতি ও রুপগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসের সাধারণ সম্পাদক জনাব হাজী আবু মুহাম্মদ মাসুম, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব মোঃ মামুন হোসেন ভূঁইয়া, সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ জনাব মোঃ শামীম ভূঁইয়া, বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জিয়া মঞ্চের আহবায়ক জনাব মোঃ জজ মিয়া ও রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জনাব মোঃ মিজান মিয়া, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সময় টিভি ও মানবকন্ঠ পত্রিকার সাংবাদিক জনাব মোঃ রাশেদুল ইসলাম রাশেদ ও জাঙ্গীর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ ইয়াজুল গাজী, পৃষ্ঠপোষকতায় ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা জনাব মোঃ মোবারক হোসেন ভূঁইয়া ও এশিয়ান টিভির সিনিয়র সাংবাদিক জনাব মোঃ শহিদুল্লাহ গাজী। এছাড়াও উক্ত খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ পপুলার হসপিটালের সম্মানিত পরিচালক জনাব মোঃ পলাশ ইসলাম, ৬ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক জনাব মোঃ আবুল কালাম, বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ নেয়ামুল করিম জিলান ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ লুৎফুর রহমান বাইজিদ, আলোর মেলা কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা জনাব মোঃ খোরশেদ আলম বাবুল এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলার সাংবাদিক জনাব মোঃ রাজু আহমেদ, চ্যানেল নাইনের সাংবাদিক জনাব মোঃ শাওন গাজী, রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রদল নেতা মোঃ আব্রাহাম লিংকন ও রূপগঞ্জ ইউনিয়ন যুবদল নেতা মোঃ আবির হাসান অন্তর ছাড়াও সম্মানিত ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি জনাব হাজী আবু মুহাম্মদ মাসুম ও সভাপতি জনাব মোঃ শামীম ভূঁইয়া বলেছেন রূপগঞ্জের প্রত্যেকটি ওয়ার্ডে এমনভাবে যদি খেলার আয়োজন করা হয় তাহলে যুবসমাজ মাদক থেকে ফিরে আসবে খেলার মাঠে। যুব সমাজকে মাদক থেকে ফিরিয়ে আনতে এমন আয়োজনে সবসময় পাশে থাকবেন বলে আশ্বাস দিয়েছেন তারা। এছাড়াও ৬ নং ওয়ার্ডের সকল রাস্তাঘাট সংস্কার থেকে শুরু করে অসহায় দুঃস্থ মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। এবং রূপগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সকলের কাছে দোয়া চেয়েছেন জনাব হাজী আবু মোহাম্মদ মাসুম। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সম্মানিত অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।