1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত - দেশ সকাল
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
🎉 সিলেটের শিবগঞ্জে সামাজিক অনুষ্ঠান আয়োজনের নির্ভরতার নাম “পালকি রেস্টুরেন্ট” বিশ্বকাপ ফুটবল নিয়ে পলাশ মণি দাসের ‘ফুটবল যুদ্ধ’ জনপ্রিয় কোরিওগ্রাফার, র‌্যাম্প মডেল তারকা বুলবুল টুম্পার জন্মদিনের শুভেচ্ছা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্যজগতে এক উজ্জ্বল নক্ষত্র শাম্মী তুলতুল দুই তরুণ উদ্যোক্তার নতুন যাত্রা: শাড়ির ব্যবসায় জুবাইদ হোসেন জিয়ান ও ইখতিয়ার উদ্দিন ঐতিহ্যবাহী বাংলা রান্নার বিশ্বজয়ী দূত হাসিনা আনছারকে জন্মদিনের শুভেচ্ছা আমি এই চরিত্রের জন্য তিন সপ্তাহ ধরে কোন সোশ্যাল মিডিয়াতে একটিভ ছিলাম না: ইরফান রহমান মিডিয়ার এই জার্নিটা এত সহজ ছিল না আমার: নেয়ামত উল্লাহ রিয়াদ মডেলিং এর মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশকে ছড়িয়ে দিতে চাই: সৌরভ ফটিকছড়িবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক এমপি প্রার্থী রবিউল হাসান তানজিম

রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত

দেশ সকাল :
  • প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১৯৪ বার পড়া হয়েছে

সাইফুল ইসলাম রাজু,

রূপগঞ্জ প্রতিনিধিঃ

দীর্ঘদিনের অবহেলা, অযত্ন আর আগাছার দখলে হারিয়ে যেতে বসা নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের মুশুরী সামাজিক কবরস্থান। ১১টি সমাজের মানুষের শেষ ঠিকানা এই কবরস্থান যেন পরিণত হয়েছিল জঙ্গলে। এমন অবস্থায় নীরবতা ভেঙে সামনে আসে একদল তরুণ।

শুক্রবার (১০ তারিখ) সকালে ‘টান মুশুরী উত্তরপাড়া ইসলামী যুব সংগঠন’-এর উদ্যোগে শুরু হয় ব্যতিক্রমী এক পরিচ্ছন্নতা অভিযান। হাতে দা, কোদাল আর ঝাড়ু নিয়ে যুবকরা নেমে পড়েন কাজে। কয়েক ঘণ্টার সম্মিলিত প্রচেষ্টায় আগাছায় ঢেকে থাকা কবরস্থান ফিরে পায় তার হারানো সৌন্দর্য ও সম্মান।

এ সময় উপস্থিত থেকে যুবকদের উৎসাহ দেন টান মুশুরী উত্তরপাড়া জামে মসজিদের সভাপতি হাজী মোবারক হোসেন ভূঁইয়া, এডভোকেট মাসুদ মিয়া, সাদ্দাম হোসেন ভূঁইয়া প্রমুখ।

পরিচ্ছন্নতা কাজে অংশ নেন যুব সংগঠক মোঃ ফয়সাল, রুবেল মিয়া, মিঠুন, সুমন, মঞ্জু, মাসুদ, জসিম, নেয়াজুল, রনি, জুবায়ের, মেহেদি, সুবহান মিয়া, মামুন, সজিব, ইয়েন, ফাহাদ, ইমরান, হানিফসহ স্থানীয় যুবক গন।

যুব সংগঠক নাইম বলেন, আমরা চাই যুব সমাজ শুধু কথায় নয়, কাজে প্রমাণ দিক। এই কবরস্থান পরিষ্কার করা আমাদের দায়িত্ববোধের অংশ। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও আমরা এমন উদ্যোগ অব্যাহত রাখবো।

মসজিদ সভাপতি হাজী মোবারক হোসেন ভূঁইয়া বলেন, আজকের এই উদ্যোগ দেখে আমি সত্যিই মুগ্ধ। তরুণরা যদি এমন ভালো কাজে এগিয়ে আসে, তাহলে সমাজ বদলাতে বেশি সময় লাগবে না। আমি তাদের প্রতি দোয়া ও শুভকামনা রাখি।

এডভোকেট মাসুদ মিয়া বলেন, বর্তমানে কিছু যুবক মাদক ও জুয়ার মতো ভয়ংকর পথে ঝুঁকছে, যা সমাজের জন্য হুমকি। কিন্তু এই সংগঠনের তরুণরা দেখিয়ে দিল, ইচ্ছা থাকলে ভালো কাজ করেও সমাজে উদাহরণ সৃষ্টি করা যায়।

স্থানীয়দের মতে, বহুদিন পর কবরস্থানটি এমন পরিষ্কার-পরিচ্ছন্ন রূপে দেখা গেছে। তারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত এমন কার্যক্রম চালু রাখার আহ্বান জানান।

একটি কবরস্থান পরিষ্কার করার মধ্য দিয়ে এই তরুণরা শুধু একটি স্থান নয়, বরং সমাজে ইতিবাচক চিন্তার বীজ বপন করেছে যা ভবিষ্যতে বড় পরিবর্তনের পথ দেখাতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।