1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
বাইফা অ্যাওয়ার্ডসের ৫ম আসর বসছে ৮ মে - দেশ সকাল
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
🎉 সিলেটের শিবগঞ্জে সামাজিক অনুষ্ঠান আয়োজনের নির্ভরতার নাম “পালকি রেস্টুরেন্ট” বিশ্বকাপ ফুটবল নিয়ে পলাশ মণি দাসের ‘ফুটবল যুদ্ধ’ জনপ্রিয় কোরিওগ্রাফার, র‌্যাম্প মডেল তারকা বুলবুল টুম্পার জন্মদিনের শুভেচ্ছা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্যজগতে এক উজ্জ্বল নক্ষত্র শাম্মী তুলতুল দুই তরুণ উদ্যোক্তার নতুন যাত্রা: শাড়ির ব্যবসায় জুবাইদ হোসেন জিয়ান ও ইখতিয়ার উদ্দিন ঐতিহ্যবাহী বাংলা রান্নার বিশ্বজয়ী দূত হাসিনা আনছারকে জন্মদিনের শুভেচ্ছা আমি এই চরিত্রের জন্য তিন সপ্তাহ ধরে কোন সোশ্যাল মিডিয়াতে একটিভ ছিলাম না: ইরফান রহমান মিডিয়ার এই জার্নিটা এত সহজ ছিল না আমার: নেয়ামত উল্লাহ রিয়াদ মডেলিং এর মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশকে ছড়িয়ে দিতে চাই: সৌরভ ফটিকছড়িবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক এমপি প্রার্থী রবিউল হাসান তানজিম

বাইফা অ্যাওয়ার্ডসের ৫ম আসর বসছে ৮ মে

দেশ সকাল :
  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

মো আবদুল করিম সোহাগ,
ঢাকা।

দেশের বিনোদন অঙ্গনে নতুন সম্ভাবনার বার্তা নিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে নতুনধারা প্রেজেন্টস ইটিভি বাইফা অ্যাওয়ার্ডস ২০২৬-এর অ্যাওয়ার্ড উন্মোচন ও প্রেসমিট।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর অভিজাত হোটেল দ্য ওয়েস্টিন, ঢাকা-য় আয়োজিত এ অনুষ্ঠানে শোবিজসহ বিভিন্ন অঙ্গনের শতাধিক সুপরিচিত তারকামুখ উপস্থিত ছিলেন।
বাইফা অ্যাওয়ার্ডস-এর চেয়ারম্যান মেরিনা আক্তার-এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য দেন বাইফার অ্যাডভাইজার মো. মানসুরুল হক, ডিরেক্টর অন্তু করিম এবং মিডিয়া ব্যক্তিত্ব রাজু আলিম। এছাড়া জুরি বোর্ডের তারকা প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা আজিজুল হাকিম, সংগীতশিল্পী ফেরদৌস আরা, চিত্রনায়িকা রোজিনা এবং চলচ্চিত্র নির্মাতা দীপংকর দীপন।
বক্তারা বলেন, এবারের আয়োজন শুধু পুরস্কার প্রদানেই সীমাবদ্ধ থাকবে না; বরং দেশের বিনোদন শিল্পকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার লক্ষ্য নিয়েই সাজানো হয়েছে পুরো আয়োজন।
এ সময় বাইফার প্রতিষ্ঠাতা ও সিইও শাহরিয়ার স্বপন জানান, আগামী ৮ মে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হবে বাইফা অ্যাওয়ার্ডসের ৫ম আসর। পাশাপাশি তিনি এবারের আয়োজনের পরিকল্পনা ও থিম নিয়েও সংক্ষিপ্ত ধারণা তুলে ধরেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।