1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
শান্তিরক্ষায় অবদানের জন্য জর্জিয়া অঙ্গরাজ্যের সম্মাননা পেল বাংলাদেশ - দেশ সকাল
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
🎉 সিলেটের শিবগঞ্জে সামাজিক অনুষ্ঠান আয়োজনের নির্ভরতার নাম “পালকি রেস্টুরেন্ট” বিশ্বকাপ ফুটবল নিয়ে পলাশ মণি দাসের ‘ফুটবল যুদ্ধ’ জনপ্রিয় কোরিওগ্রাফার, র‌্যাম্প মডেল তারকা বুলবুল টুম্পার জন্মদিনের শুভেচ্ছা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্যজগতে এক উজ্জ্বল নক্ষত্র শাম্মী তুলতুল দুই তরুণ উদ্যোক্তার নতুন যাত্রা: শাড়ির ব্যবসায় জুবাইদ হোসেন জিয়ান ও ইখতিয়ার উদ্দিন ঐতিহ্যবাহী বাংলা রান্নার বিশ্বজয়ী দূত হাসিনা আনছারকে জন্মদিনের শুভেচ্ছা আমি এই চরিত্রের জন্য তিন সপ্তাহ ধরে কোন সোশ্যাল মিডিয়াতে একটিভ ছিলাম না: ইরফান রহমান মিডিয়ার এই জার্নিটা এত সহজ ছিল না আমার: নেয়ামত উল্লাহ রিয়াদ মডেলিং এর মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশকে ছড়িয়ে দিতে চাই: সৌরভ ফটিকছড়িবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক এমপি প্রার্থী রবিউল হাসান তানজিম

শান্তিরক্ষায় অবদানের জন্য জর্জিয়া অঙ্গরাজ্যের সম্মাননা পেল বাংলাদেশ

দেশ সকাল :
  • প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

শান্তিরক্ষায় অবদানের জন্য জর্জিয়া অঙ্গরাজ্যের সম্মাননা পেল বাংলাদেশ
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ জর্জিয়া অঙ্গরাজ্যের বিশেষ সম্মাননা অর্জন করেছে বাংলাদেশ। ছবি: সংগৃহীত
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্য থেকে বিশেষ সম্মাননা পেয়েছে বাংলাদেশ।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে গত মঙ্গলবার জর্জিয়া অঙ্গরাজ্যের পক্ষ থেকে একটি বিশেষ রেজ্যুলেশন প্রদান করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের গভর্নর ব্রায়ান পি. কেম্প সিনেটের এক আনুষ্ঠানিক অধিবেশনে সেনাবাহিনী প্রধানের হাতে এ সম্মাননা তুলে দেন।

জর্জিয়া স্টেট সিনেটের রিপাবলিকান ও ডেমোক্রেট উভয় দলের সমর্থনে গৃহীত এ রেজ্যুলেশনের মাধ্যমে বিশ্বব্যাপী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশি শান্তিরক্ষীদের গুরুত্বপূর্ণ অবদানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি ও প্রশংসা জানানো হয়। রেজ্যুলেশন প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বাংলাদেশি বংশোদ্ভূত সিনেটর শেখ রহমান।

এর আগে মঙ্গলবার সকালে সেনাবাহিনী প্রধান জর্জিয়ার গভর্নরের দপ্তরে ব্রায়ান পি. কেম্পের সঙ্গে সাক্ষাৎ করেন। দ্বিপক্ষীয় বৈঠকে সামরিক সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পরে তাঁর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল সিনেট অধিবেশনে অংশ নেয়। এ সময় তিনি জর্জিয়ার লেফটেন্যান্ট গভর্নর বার্ট জোন্সের সঙ্গেও সাক্ষাৎ করেন।

উল্লেখ্য, গত ২৮ মার্চ সরকারি সফরে সেনাবাহিনী প্রধান যুক্তরাষ্ট্রে যান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।