1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
পানিতে ডুবে একই পরিবারের ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু - দেশ সকাল
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
রোলেক্স উপহার পেয়ে শাকিবের আবেগঘন প্রতিক্রিয়া ভাইরাল বিশ্বরঙ নীল উৎসব ২০২৬ ও উদ্যোক্তা ভূমির দ্বিতীয় বর্ষপূর্তি বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত। স্বপ্ন বুনে সম্ভাবনার পথে: যাত্রা শুরু House Of Bunon-এর বাপা-ইবিটির অগ্রগতি পর্যালোচনায় কর্মশালা আমি ব্রাজিলের সমর্থক: মোহনা বিপিইএম-এর ৯ লক্ষ সদস্য পূর্তি উপলক্ষে ঈদ মিট-আপ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 💐 সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অনন্য আবদুল করিম সোহাগের জন্মদিন আজ 🌙 ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটিতে আতঙ্কে বাঘাইহাট বাজার দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের রামিসা হত্যায় সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যু/দণ্ড পুলিশ সুপারের সঙ্গে বৈঠক, স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দিল জুলাই ঐক্য চট্টগ্রাম

পানিতে ডুবে একই পরিবারের ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু

দেশ সকাল :
  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

মোঃ সামছুল ইসলাম,
মৌলভীবাজার প্রতিনিধি।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ক্ষেতের জমির পানিতে খেলতে গিয়ে একই পরিবারের ৩ শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিকগুলি গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আকস্মিক কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে আশপাশের কৃষিজমি পানিতে টইটুম্বুর হয়ে পড়ে। ঝড়-বৃষ্টি থামার পর দুপুর দেড়টার দিকে ফটিকগুলি গ্রামের শিপার আহমদের ছেলে জিসান আহমেদ (১২), আশিক আলীর ছেলে ইমাদ আহমেদ (৯) এবং শাহেব আলীর ছেলে লাবিব আহমেদ (৭) বাড়ির পাশের জমিতে জমে থাকা পানিতে খেলতে নামে।
খেলার একপর্যায়ে তারা সদ্য মাটি কেটে নিচু করা একটি জমিতে নেমে পড়ে এবং হঠাৎ পা পিছলে গভীর পানিতে তলিয়ে যায়। এসময় এক পথচারী বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রবির বাজারে এক চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ৩ শিশুকেই মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।
এ মর্মান্তিক ঘটনায় স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।