1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
“কুলাউড়া উপজেলার নাগরিক অংশগ্রহণ তহবিল (সমন্বয় প্রকল্প)” - দেশ সকাল
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপ ফুটবল নিয়ে পলাশ মণি দাসের ‘ফুটবল যুদ্ধ’ জনপ্রিয় কোরিওগ্রাফার, র‌্যাম্প মডেল তারকা বুলবুল টুম্পার জন্মদিনের শুভেচ্ছা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্যজগতে এক উজ্জ্বল নক্ষত্র শাম্মী তুলতুল দুই তরুণ উদ্যোক্তার নতুন যাত্রা: শাড়ির ব্যবসায় জুবাইদ হোসেন জিয়ান ও ইখতিয়ার উদ্দিন ঐতিহ্যবাহী বাংলা রান্নার বিশ্বজয়ী দূত হাসিনা আনছারকে জন্মদিনের শুভেচ্ছা আমি এই চরিত্রের জন্য তিন সপ্তাহ ধরে কোন সোশ্যাল মিডিয়াতে একটিভ ছিলাম না: ইরফান রহমান মিডিয়ার এই জার্নিটা এত সহজ ছিল না আমার: নেয়ামত উল্লাহ রিয়াদ মডেলিং এর মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশকে ছড়িয়ে দিতে চাই: সৌরভ ফটিকছড়িবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক এমপি প্রার্থী রবিউল হাসান তানজিম ছোট বেলায় বহু ঈদ সালামী পেতাম আর এখন সালামী দিতে হয়

“কুলাউড়া উপজেলার নাগরিক অংশগ্রহণ তহবিল (সমন্বয় প্রকল্প)”

দেশ সকাল :
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

কুলাউড়া উপজেলার প্রতিনিধি:
মোং নজির আলী রিপন

অাদ্য ২২এপ্রিল ২০২৬ তারিখে
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় Nagarik shamannay project – Civic Engagement Fund এর এক দিনব্যাপী Capacity Building Training সফলভাবে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণটি ডিনেট (Dnet) কর্তৃক আয়োজিত এবং নিঃস্ব সহায়ক সংস্থা ( এনএসএস)এর সহযোগিতায় বাস্তবায়িত হয়। প্রশিক্ষণের মূল বিষয় ছিল লিঙ্গ সমতা, সামাজিক অন্তর্ভূক্তি এবং লিঙ্গভিত্তিক সহিংসতা (Gender-Based Violence – GBV) প্রতিরোধ। উক্ত বিষয়ে জ্ঞান, দৃষ্টিভঙ্গি ও সক্ষমতা বৃদ্ধি করা, যাতে তারা নিজ নিজ কমিউনিটিতে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হন। প্রশিক্ষণটি পরিচালনা করেন জনাব সৈয়দা ফারজানা জামান রুম্পা। সার্বিক সমন্বয় ও কারিগরি সহায়তায় ছিলেন ডিনেট-এর প্রজেক্ট ফিল্ড অফিসার জনাব সিরাজুস সালেকিন রাজিব, নিঃস্ব সহায়ক সংস্থা (এনএসএস)-এর ফোকাল পাটনার মো: আতিকুর রহমান,উপজেলা কো-অর্ডিনেটর সাদেকা ভুঁইয়া এবং ফাইন্যান্স অফিসার এম আমির আলী খান। উক্ত প্রশিক্ষণে মোট ৩০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন বিভিন্ন সিএসও এবং সিবিও এর সদস্যগণ। প্রশিক্ষণে লিঙ্গভিত্তিক সহিংসতা (GBV)-এর ধারণা, প্রকারভেদ, কারণ ও প্রতিরোধ কৌশল সম্পর্কে বিস্তৃত আলোচনা করা হয়। শুরুতে অংশগ্রহনকরীদের মাঝে নারী এবং পুরুষের সমতাভিত্তিক সামাজিক অন্তর্ভুক্তি ও পারস্পরিক সহিংসতা প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষনের প্রাক-পরীক্ষণ (Pre-Test) এবং প্রশিক্ষণ শেষে পোস্ট টেস্ট (Post Test) গ্রহন করা হয়। GBV বলতে নারী, পুরুষ বা তৃতীয় লিঙ্গের ব্যক্তির উপর তাদের লিঙ্গ পরিচয়ের কারণে সংঘটিত শারীরিক, মানসিক, যৌন, অর্থনৈতিক বা ডিজিটাল নির্যাতনকে বোঝানো হয়। এ ধরনের সহিংসতা ব্যক্তির মানবাধিকার লঙ্ঘন করে এবং সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে গুরুতর প্রতিবন্ধকতা সৃষ্টি করে। প্রশিক্ষণে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় লিঙ্গ সমতা (Gender Equality) এবং সামাজিক অন্তর্ভুক্তি (Social Inclusion)-এর ওপর। সমতা ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের মাধ্যমে টেকসই কমিউনিটি উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। নারীদের অংশগ্রহণ, প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতকরণ এবং বৈষম্য হ্রাসের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা হয়। শারীরিক সহিংসতা: মারধর, ধাক্কা দেওয়া, শারীরিক আঘাত প্রদান ইত্যাদি।
মানসিক সহিংসতা: গালিগালাজ, হুমকি প্রদান, অপমান, নিয়ন্ত্রণমূলক আচরণ যৌন সহিংসতা: ধর্ষণ, যৌন হয়রানি, ইভটিজিং, বাল্যবিবাহ অর্থনৈতিক সহিংসতা: আর্থিক সম্পদে প্রবেশাধিকার সীমিত করা, কাজ করতে বাধা প্রদান ডিজিটাল সহিংসতা: অনলাইন হয়রানি, ব্যক্তিগত ছবি বা তথ্য ছড়িয়ে দেওয়া, সাইবার হুমকি বিষয়ে সচেতনতা বৃদ্ধি, আইনি সহায়তা গ্রহণ, সাপোর্ট সার্ভিসের ব্যবহার এবং স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। অংশগ্রহণকারীদের বাস্তব অভিজ্ঞতা শেয়ার, দলীয় আলোচনা ও কাজ, প্রশ্নোত্তর পর্ব এর মাধ্যমে প্রশিক্ষণটি আরও প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক করে তোলা হয়। সর্বোপরি, প্রশিক্ষণটি অংশগ্রহণকারীদেরকে লিঙ্গ সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি বিষয়ে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হয়েছে এবং ভবিষ্যতে তাদেরকে কমিউনিটি পর্যায়ে GBV প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম করবে। স্থানীয় সংগঠন সমুহে নারীদের অংশগ্রহন বৃদ্ধি ও তাদের মতামত গ্রহনের সুযোগ সৃষ্টি করা। দিনব্যাপী এই প্রশিক্ষণটি অংশগ্রহণকারীদের সক্রিয় ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে পরিচালিত হয়, যা তাদের জ্ঞান বৃদ্ধি, মনোভাবের ইতিবাচক পরিবর্তন এবং দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।