1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
পূজা দিতে গিয়ে বিপাকে বিজয়-রাশমিকা - দেশ সকাল
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

পূজা দিতে গিয়ে বিপাকে বিজয়-রাশমিকা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

আবদুল করিম সোহাগ
ঢাকা।

বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানা। সংগৃহীত ছবি

ফেব্রুয়ারির শেষ সপ্তাহে উদয়পুরে রাজকীয় পরিবেশে বিয়ে সম্পন্ন করেছেন বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানা। বিবাহের পর থেকেই তাঁরা বিভিন্ন ধর্মীয় আচার, মন্দির দর্শন এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।

কয়েক দিন আগে থাইল্যান্ড ভ্রমণ শেষ করে দেশে ফেরার পর, বিবাহের এক মাস পূর্তি উপলক্ষে অনন্তপুরের বিখ্যাত অঞ্জনেয় স্বামী মন্দিরে পূজা দিতে যান তারা। রাশমিকা ঐতিহ্যবাহী কুর্তি ও ডেনিম পরেছিলেন, গলায় মঙ্গলসূত্র, আর বিজয় সাদামাটা পাঞ্জাবি-পাজামায় উপস্থিত হন।

মন্দিরে তাঁদের আগমনের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ভিড় ক্রমেই বাড়তে থাকে। উত্তেজিত অনুরাগীরা ধাক্কাধাক্কির মধ্যে তাদের কাছাকাছি আসার চেষ্টা করেন, যা পরিস্থিতিকে কিছু সময়ের জন্য নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায়।

নিরাপত্তাকর্মীরা দ্রুত হস্তক্ষেপ করে ভিড় সামাল দেন। কোনও বড় অঘটন ছাড়াই শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করেন নবদম্পতি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।