1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
রোলেক্স উপহার পেয়ে শাকিবের আবেগঘন প্রতিক্রিয়া ভাইরাল - দেশ সকাল
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকবিরোধী সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরু/দ্ধে অপপ্রচার ও হুম/কি; পুলিশ সুপারের কাছে দুই অভিযোগ দায়ের রোলেক্স উপহার পেয়ে শাকিবের আবেগঘন প্রতিক্রিয়া ভাইরাল বিশ্বরঙ নীল উৎসব ২০২৬ ও উদ্যোক্তা ভূমির দ্বিতীয় বর্ষপূর্তি বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত। স্বপ্ন বুনে সম্ভাবনার পথে: যাত্রা শুরু House Of Bunon-এর বাপা-ইবিটির অগ্রগতি পর্যালোচনায় কর্মশালা আমি ব্রাজিলের সমর্থক: মোহনা বিপিইএম-এর ৯ লক্ষ সদস্য পূর্তি উপলক্ষে ঈদ মিট-আপ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 💐 সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অনন্য আবদুল করিম সোহাগের জন্মদিন আজ 🌙 ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটিতে আতঙ্কে বাঘাইহাট বাজার দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের রামিসা হত্যায় সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যু/দণ্ড

রোলেক্স উপহার পেয়ে শাকিবের আবেগঘন প্রতিক্রিয়া ভাইরাল

দেশ সকাল :
  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

আবদুল করিম সোহাগ।
বিনোদন ডেস্ক

শাকিব খান। ছবি – সংগৃহীত

দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সম্মাননা ও ভালোবাসা পেয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। তবে এবার চ্যানেল আইয়ের পক্ষ থেকে উপহার হিসেবে একটি রোলেক্স ঘড়ি পেয়ে বিশেষভাবে আবেগাপ্লুত হয়েছেন তিনি। মূল্যবান এই উপহারকে শুধু একটি ঘড়ি নয়, বরং দীর্ঘদিনের সম্পর্ক, শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক হিসেবে দেখছেন অভিনেতা। উপহার গ্রহণের মুহূর্তে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন চ্যানেল আই পরিবারকে।

আবেগাপ্লুত প্রতিক্রিয়ায় শাকিব খান বলেন, ‘এই রোলেক্স, একে তো দামি একটা ঘড়ি। এই যে এডিশনটা, এটা রোজ গোল্ডের— এটা অনেক দামি একটা ঘড়ি। নরমালি আমি ভাবছিলাম, এই এডিশনের একটা ঘড়ি কিনবো। জাস্ট কথায় কথায় আমার এক ছোট ভাইকে এটা বলেছিলাম, আমিও ভাবিনি সেই কথাটা সাগর ভাইয়ের কানে গিয়ে পৌঁছেছে। এতো দামি গিফ্ট একজন আরেকজন দিতে পারে, বা একজন শিল্পীকে দিতে পারে, সেটা আসলে সাগর ভাইয়ের দ্বারাই সম্ভব, চ্যানেল আই পরিবারের পক্ষেই সম্ভব।’ তবে শুধু দাম নয়, উপহারের পেছনের ভালোবাসাকেই সবচেয়ে বড় বলে মনে করছেন এই তারকা।

শনিবার দুপুরে চ্যানেল আই প্রাঙ্গণে হাজির হন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। চ্যানেল আইয়ের একাধিক অনুষ্ঠানে অংশ নেওয়ার ফাঁকে শাকিব খানকে এক মহামূল্যবান উপহার দিয়ে চমকে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। পরবর্তীতে নিজের ইউটিউব চ্যানেলে সেই মুহূর্তের একটি ভিডিও শেয়ার করেন শাকিব খান। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, ‘চ্যানেল আই থেকে মহামূল্যবান উপহার’।

ভিডিওতে দেখা যায়, শাকিব খানের হাতে তুলে দেওয়া হচ্ছে বিশ্বখ্যাত রোলেক্স ব্র্যান্ডের একটি বিলাসবহুল ঘড়ি। চ্যানেল আইয়ের পক্ষে উপহারটি শাকিবের হাতে তুলে দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। এসময় উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ।

এ প্রসঙ্গে শাকিব বলেন, ‘ঘড়িটা খুব দামি, কিংবা এটা অনেক মূল্যবান— ব্যাপারটা এখন আমার কাছে আর এমন নয়; এটা আমার কাছে হয়ে গেছে অমূল্য একটা ব্যাপার। আমি চাইবো এটা সারাজীবন আমার কাছে একটা স্মৃতি হিসেবে থাকুক। টাকার অংকের চেয়ে এটা হয়ে গেছে ভালোবাসা, মমতার জিনিস।’

সবশেষে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘চ্যানেল আইকে অনেক ধন্যবাদ, বিশেষ করে সাগর ভাইকে। যে ভালোবাসা, মমতা আমাকে তারা আজ দেখিয়েছে; সাগর ভাইয়ের কাছে, চ্যানেল আই পরিবারের কাছে আমি সবসময় কৃতজ্ঞ থাকবো।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।