1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
জনপ্রিয় কোরিওগ্রাফার, র‌্যাম্প মডেল তারকা বুলবুল টুম্পার জন্মদিনের শুভেচ্ছা - দেশ সকাল
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
🎉 সিলেটের শিবগঞ্জে সামাজিক অনুষ্ঠান আয়োজনের নির্ভরতার নাম “পালকি রেস্টুরেন্ট” বিশ্বকাপ ফুটবল নিয়ে পলাশ মণি দাসের ‘ফুটবল যুদ্ধ’ জনপ্রিয় কোরিওগ্রাফার, র‌্যাম্প মডেল তারকা বুলবুল টুম্পার জন্মদিনের শুভেচ্ছা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্যজগতে এক উজ্জ্বল নক্ষত্র শাম্মী তুলতুল দুই তরুণ উদ্যোক্তার নতুন যাত্রা: শাড়ির ব্যবসায় জুবাইদ হোসেন জিয়ান ও ইখতিয়ার উদ্দিন ঐতিহ্যবাহী বাংলা রান্নার বিশ্বজয়ী দূত হাসিনা আনছারকে জন্মদিনের শুভেচ্ছা আমি এই চরিত্রের জন্য তিন সপ্তাহ ধরে কোন সোশ্যাল মিডিয়াতে একটিভ ছিলাম না: ইরফান রহমান মিডিয়ার এই জার্নিটা এত সহজ ছিল না আমার: নেয়ামত উল্লাহ রিয়াদ মডেলিং এর মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশকে ছড়িয়ে দিতে চাই: সৌরভ ফটিকছড়িবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক এমপি প্রার্থী রবিউল হাসান তানজিম

জনপ্রিয় কোরিওগ্রাফার, র‌্যাম্প মডেল তারকা বুলবুল টুম্পার জন্মদিনের শুভেচ্ছা

দেশ সকাল :
  • প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

মো আবদুল করিম সোহাগ
ঢাকা।

বুলবুল টুম্পা। সকলে তাকে টুম্পা নামেই চিনেন। দেশের জনপ্রিয় মডেল ও কোরিওগ্রাফার টুম্পার জন্মদিন আজ। তবে একদিনে এই সফলতা আসেনি তাঁর। এর পেছনে রয়েছে এক গল্প।

শুরুর দিকে দুই তিনটা শো করার পর তানিয়া আহমেদের সাথে কাজ করার সুযোগ পান। এরপর বিবি রাসেলের সাথে কাজের সুযোগ হয় টুম্পার। ২০০০-২০১৪ পর্যন্ত আমাদের দেশে অনেক বড় বড় ফ্যাশন শো হয়েছে দেশে। সেই শো গুলোতে টুম্পা অপরিহার্য হয়ে উঠে। এরপর কোরিওগ্রাফি শুরু করেন টুম্পা। সেটা ২০০৫ থেকে। এখনও টানা করে যাচ্ছেন তিনি। বাস্তব শিক্ষা থেকে শিক্ষিত একজন কোরিওগ্রাফার হয়ে ওঠেছেন তিনি।

২০০৬ সালে ‘স্নাপ শট’ নামে একটি গ্র“মিং প্রতিষ্ঠান চালু করেন টুম্পা। পরবর্তীতে এর নামকরণ করা হয় ‌’রানওয়ে বাই বুলবুল টুম্পা’। নতুনদের একটা শক্ত প্লাটফর্ম থাকুক সেই চাওয়া থেকে তিনি এই প্রতিষ্ঠান চালু করেন। সারিকা, অর্ষা, প্রিয়াংকা, হলি, আরিয়ানা সানজানা, জেনেট, লিন্ডা, মেঘলা, রাজ,নওরীন, এবিএম সুমন, বাপ্পিসহ আরো অনেকে টুম্পার স্টুডেন্ট। এই সময়ে মাইশা রহমান, স্পৃহা, আঁখি, নিশাত, বৃষ্টি, মোহিনী, নির্ঝর, লিন্ডা, মেঘলা মুক্তা, জাহিদ, অধরা, আয়েশা, নাজিয়া নাজসহ অনেকেই বর্তমানে শোবিজে ভালো কাজ করছেন, যারা টুম্পার শিক্ষার্থী।

র‍্যাম্প মডেল ও কোরিওগ্রাফার বুলবুল টুম্পা বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করছেন। র‍্যাম্পে নিয়মিতভাবে একাধিক ফ্যাশন শোতে অংশ নিচ্ছেন তিনি। তবে সবচেয়ে বেশি পছন্দ করেন নিজের স্কুল ‘রানওয়ে বাই টুম্পা’তে সময় দিতে।

আজ তাঁর জন্মদিনে “দেশ সকাল” এর পক্ষ থেকে রইলো শুভ কামনা ও অভিনন্দন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।