1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
আমি এই চরিত্রের জন্য তিন সপ্তাহ ধরে কোন সোশ্যাল মিডিয়াতে একটিভ ছিলাম না: ইরফান রহমান - দেশ সকাল
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
🎉 সিলেটের শিবগঞ্জে সামাজিক অনুষ্ঠান আয়োজনের নির্ভরতার নাম “পালকি রেস্টুরেন্ট” বিশ্বকাপ ফুটবল নিয়ে পলাশ মণি দাসের ‘ফুটবল যুদ্ধ’ জনপ্রিয় কোরিওগ্রাফার, র‌্যাম্প মডেল তারকা বুলবুল টুম্পার জন্মদিনের শুভেচ্ছা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্যজগতে এক উজ্জ্বল নক্ষত্র শাম্মী তুলতুল দুই তরুণ উদ্যোক্তার নতুন যাত্রা: শাড়ির ব্যবসায় জুবাইদ হোসেন জিয়ান ও ইখতিয়ার উদ্দিন ঐতিহ্যবাহী বাংলা রান্নার বিশ্বজয়ী দূত হাসিনা আনছারকে জন্মদিনের শুভেচ্ছা আমি এই চরিত্রের জন্য তিন সপ্তাহ ধরে কোন সোশ্যাল মিডিয়াতে একটিভ ছিলাম না: ইরফান রহমান মিডিয়ার এই জার্নিটা এত সহজ ছিল না আমার: নেয়ামত উল্লাহ রিয়াদ মডেলিং এর মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশকে ছড়িয়ে দিতে চাই: সৌরভ ফটিকছড়িবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক এমপি প্রার্থী রবিউল হাসান তানজিম

আমি এই চরিত্রের জন্য তিন সপ্তাহ ধরে কোন সোশ্যাল মিডিয়াতে একটিভ ছিলাম না: ইরফান রহমান

দেশ সকাল :
  • প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

মো আবদুল করিম সোহাগ,
ঢাকা।

ছোট পর্দায় নতুন এক মুখ ইরফান রহমানের আত্মপ্রকাশ ঘটেছে নাটক “বিবাহিত জীবনের দিনগুলি”-এর মাধ্যমে।

খুব শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে শিশুতোষ চলচিত্র “গুপ্তধনের খোঁজে”। এই সিনেমায় টার্জান এর ভূমিকায় অভিনয় করেছে কিশোর অভিনেতা ইরফান রহমান।

তিনি বলেন, প্রথমে যখন আমি এই যাত্রাটা শুরু করি, তখন সত্যি বলতে আমি নিজেও এতদূর কিছু ভাবিনি। সিনেমায় অভিনয় করবএই চিন্তাটা আমার কাছে একসময় স্বপ্নের মতো ছিল। ছোটবেলা থেকেই কোথাও না কোথাও ভালো কিছু করার একটা ইচ্ছা ছিল, কিন্তু সেটা যে এত দ্রুত বাস্তবে রূপ নেবে, তা আমি কল্পনাও করিনি।

ইরফান বলেন, আমি এই চরিত্রের জন্য তিন সপ্তাহ ধরে কোন সোশ্যাল মিডিয়াতে একটিভ ছিলাম না এবং কোন বন্ধুদের সাথেও যোগাযোগ রাখিনি।কারন টারজান চরিত্রটা জজ্ঞলে একা থাকে।আর আমি খুব মানুষের সাথে মিশতে পছন্দ করি।
আমার এই রুপটাকে আমার কিছুদিনের জন্য হলেও ভুলে যেতে হবে।তাই আমি যোগাযোগ কমিয়ে দিয়েছিলাম।

‘গুপ্তধনের খোঁজে’ সিনেমার কাহিনি গড়ে উঠেছে এক রহস্যময় গুপ্তধনের অনুসন্ধানকে কেন্দ্র করে। ইতিহাসের সূত্র ধরে একদল কিশোর-কিশোরী জড়িয়ে পড়ে বিপজ্জনক কিন্তু রোমাঞ্চকর এক অভিযানে। রহস্যময় মানচিত্র, অজানা সংকেত ও হারিয়ে যাওয়া ইতিহাসের নানা ধাপ পেরিয়ে এগিয়ে যাবে গল্প।

সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ওমর তন্ময় ফিয়ান, সৌহার্দ্য চৌধুরী, যায়ান মুহাম্মদ রুয়াইফি, তাহানি শামস নাওমি, ইরফান রহমান, সাইফ খান, নুসরাত আফরিন ইয়ুমনা, মনিরুল ইসলাম, নিশক তারেক আজিজ ও রুহনাজ নাওয়ার কাশফি।

পেন্টাগন ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটির সহপ্রযোজনায় রয়েছে এমএস মাল্টিমিডিয়া। সম্প্রতি প্রকাশ পেয়েছে সিনেমার টিজার। শিগগিরই আনুষ্ঠানিক মুক্তির তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।