1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
ছোট বেলায় বহু ঈদ সালামী পেতাম আর এখন সালামী দিতে হয় - দেশ সকাল
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
🎉 সিলেটের শিবগঞ্জে সামাজিক অনুষ্ঠান আয়োজনের নির্ভরতার নাম “পালকি রেস্টুরেন্ট” বিশ্বকাপ ফুটবল নিয়ে পলাশ মণি দাসের ‘ফুটবল যুদ্ধ’ জনপ্রিয় কোরিওগ্রাফার, র‌্যাম্প মডেল তারকা বুলবুল টুম্পার জন্মদিনের শুভেচ্ছা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্যজগতে এক উজ্জ্বল নক্ষত্র শাম্মী তুলতুল দুই তরুণ উদ্যোক্তার নতুন যাত্রা: শাড়ির ব্যবসায় জুবাইদ হোসেন জিয়ান ও ইখতিয়ার উদ্দিন ঐতিহ্যবাহী বাংলা রান্নার বিশ্বজয়ী দূত হাসিনা আনছারকে জন্মদিনের শুভেচ্ছা আমি এই চরিত্রের জন্য তিন সপ্তাহ ধরে কোন সোশ্যাল মিডিয়াতে একটিভ ছিলাম না: ইরফান রহমান মিডিয়ার এই জার্নিটা এত সহজ ছিল না আমার: নেয়ামত উল্লাহ রিয়াদ মডেলিং এর মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশকে ছড়িয়ে দিতে চাই: সৌরভ ফটিকছড়িবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক এমপি প্রার্থী রবিউল হাসান তানজিম

ছোট বেলায় বহু ঈদ সালামী পেতাম আর এখন সালামী দিতে হয়

দেশ সকাল :
  • প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

মো আবদুল করিম সোহাগ,
ঢাকা।

পরিবার-পরিজনের সঙ্গে ভাগ করে নিচ্ছেন এই উৎসবের প্রতিটি মুহূর্ত
মিস পিস ইন্টারন্যাশনাল ২০২৫ এর চ্যাম্পিয়ন
নিলিমা হাসান মোহনা,
ঈদের নানা স্মৃতি নিয়ে কথা বলেছেন রিপোর্টার মো: আবদুল করিম সোহাগ এর সাথে

পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগ, তাকওয়া, সহমর্মিতা ও মহান আল্লাহর প্রতি নিঃশর্ত আনুগত্যের শিক্ষা দেয়। হযরত ইব্রাহিম (আ.)-এর কোরবানির মহান আদর্শ আমাদের জীবনে সত্য, ন্যায় ও আত্মত্যাগের চেতনা জাগ্রত করে।
সারাদেশে ঈদুল আযহা উদযাপন করছেন দেশবাসী।

মোহনা বলেন, ‘ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের সব শ্রেণি-পেশার মানুষ একসঙ্গে সেই আনন্দ ভাগাভাগি করে নিতে পারে। অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই হোক এবারের ঈদের মূল শিক্ষা।

পরিবারের ঈদ সালামি নিয়ে মোহনা বলেন, “আগে ঈদের দিন আমি অনেক সালামি পেতাম, এখন নিজেই সালামি দিই। মনে হয়, এখন আমার উন্নতি হয়েছে। আমি এখন বড় হয়েছি, তাই অনেক পারিবারিক আয়োজনে অংশ নিতে হয়। এই সময়টুকুই তো আসল আনন্দ!”
এবারের ঈদ পরিবারের সঙ্গে উদযাপন করছেন নিলিমা হাসান মোহনা।

মোহনা বলেন“ঈদে পরিবারের সঙ্গে আছি। তেমন কোনো আলাদা পরিকল্পনা নেই। সবাইকে নিয়ে আনন্দে দিনটা কাটাতে চাই। ঈদ মানেই তো আনন্দ। এই আনন্দ কতটা তা হয়তো ঠিক ভাষায় প্রকাশ করতে পারব না। বছরে একবার ঈদুল আযহা আসে এই দিনটাকে সবাইকে নিয়ে সেলিব্রেট করার আনন্দই আলাদা। বাড়িতে সকলের সঙ্গে কাটানো, এটা আসলে একাত্মতার দিন, সকলে এক হয়ে যাওয়ার দিন।”

নিলিমা হাসান মোহনা আরো বলেন, ছোটবেলার ঈদের থেকে বড়বেলার ঈদ অনেক বদলে গেছে। এ বিষয়ে তার ভাষ্য, “বদলেছে ঠিকই। কিন্তু এই উৎসব আমার কাছে আজও আগের মতোই স্পেশাল। শৈশবের সেই নির্ভার ঈদ আর আজকের দায়িত্বভরা ঈদ, দুইয়ের মাঝেও আমার কাছে ঈদের মূল আনন্দ একই—প্রিয়জনদের সঙ্গে থাকা।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।