1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
জিন্দা পার্কে ফেন্সি লিমিটেডের মিলনমেলা - দেশ সকাল
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
🎉 সিলেটের শিবগঞ্জে সামাজিক অনুষ্ঠান আয়োজনের নির্ভরতার নাম “পালকি রেস্টুরেন্ট” বিশ্বকাপ ফুটবল নিয়ে পলাশ মণি দাসের ‘ফুটবল যুদ্ধ’ জনপ্রিয় কোরিওগ্রাফার, র‌্যাম্প মডেল তারকা বুলবুল টুম্পার জন্মদিনের শুভেচ্ছা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্যজগতে এক উজ্জ্বল নক্ষত্র শাম্মী তুলতুল দুই তরুণ উদ্যোক্তার নতুন যাত্রা: শাড়ির ব্যবসায় জুবাইদ হোসেন জিয়ান ও ইখতিয়ার উদ্দিন ঐতিহ্যবাহী বাংলা রান্নার বিশ্বজয়ী দূত হাসিনা আনছারকে জন্মদিনের শুভেচ্ছা আমি এই চরিত্রের জন্য তিন সপ্তাহ ধরে কোন সোশ্যাল মিডিয়াতে একটিভ ছিলাম না: ইরফান রহমান মিডিয়ার এই জার্নিটা এত সহজ ছিল না আমার: নেয়ামত উল্লাহ রিয়াদ মডেলিং এর মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশকে ছড়িয়ে দিতে চাই: সৌরভ ফটিকছড়িবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক এমপি প্রার্থী রবিউল হাসান তানজিম

জিন্দা পার্কে ফেন্সি লিমিটেডের মিলনমেলা

দেশ সকাল :
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

মো আবদুল করিম সোহাগ

আন্তর্জাতিক মে দিবস ২০২৬ উপলক্ষে ফেন্সি লিমিটেড তাদের অঙ্গপ্রতিষ্ঠান ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস এবং ফেন্সি আইকনিক–এর উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী কর্মী সম্প্রীতি ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করেছে। গত ১১ মে ঢাকার অদূরে সবুজে ঘেরা মনোরম পরিবেশের জিন্দা পার্ক–এ অনুষ্ঠিত এই আয়োজনে অংশ নেন প্রতিষ্ঠানের প্রায় ১৫০ জন কর্মকর্তা ও কর্মচারী।
মূলত আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে ১ মে অনুষ্ঠানটি আয়োজনের পরিকল্পনা ছিল। তবে প্রতিষ্ঠানের চলমান বিপুল পরিমাণ অর্ডার এবং গ্রাহকসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কারণে অনুষ্ঠানটি কিছুদিন পর আয়োজন করা হয়। ফেন্সি লিমিটেড মনে করে, গ্রাহকের আস্থা ধরে রাখা এবং সেবার মান নিশ্চিত করাই তাদের সবচেয়ে বড় দায়িত্ব।
দিনব্যাপী আয়োজনে ছিল আনন্দঘন আউটিং, টিম বন্ডিং সেশন, বিভিন্ন বিনোদনমূলক আয়োজন এবং প্রতিষ্ঠানের সেরা পারফর্মারদের সম্মাননা প্রদান। কর্মীদের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করা এবং তাদের অবদানের স্বীকৃতি দিতেই এই বিশেষ আয়োজন করা হয়।
গত ১১ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের স্কিন কেয়ার ও লাইফস্টাইল খাতে সফলতার সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে ফেন্সি লিমিটেড। থাইল্যান্ড, ভিয়েতনাম, সিঙ্গাপুর, কোরিয়া, চীন, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া ও প্যারিসসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে শতভাগ অথেন্টিক স্কিন কেয়ার পণ্য সরবরাহের মাধ্যমে প্রতিষ্ঠানটি গ্রাহকদের আস্থা অর্জন করেছে। এর ধারাবাহিকতায় বর্তমানে ব্র্যান্ডটি দেশের অন্যতম বিশ্বস্ত ও দ্রুত বর্ধনশীল স্কিন কেয়ার এবং নারীদের লাইফস্টাইল ব্র্যান্ড হিসেবে পরিচিতি পেয়েছে।
প্রতিষ্ঠানটি এখন নিজস্ব ব্র্যান্ডেড পণ্য বাজারজাত করার লক্ষ্যেও আরও বড় পরিসরে এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও গ্রাহকসেবা, পণ্যের গুণগত মান, কর্মীদের কল্যাণ এবং উদ্ভাবনী কার্যক্রমকে গুরুত্ব দিয়ে তাদের অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে ফেন্সি লিমিটেড।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।