এস,ইউ,এম,ইলিয়াস সিকদার।
“জেলা প্রতিনিধি।
মে দিবস মানে শ্রমিকদের ঐক্য শোষন নিপীড়ন থেকে মুক্তির সংগ্রাম এবং ৮ঘন্টা কর্ম দিবসের দাবির প্রতীক।
বাংলাদেশ সহ বিশ্বব্যাপী ১ মে পালিত হচ্ছে এই মে দিবস। তেমনি চট্টগ্রাম জেলাস্থ সাতকানিয়া থানার জনমুখী শ্রমিক জনতার কেন্দ্রবিন্দু কেরানীহাট চত্বরে অনুষ্ঠিত হয়েছে শ্রমিকদের এক বিশাল আলোচনা সভা। এতে আমি মানুষের জেলা থানা ও বিভিন্ন দলীয় লোকজন আলোচনায় অংশগ্রহণ করেন। বক্তারা বলেন আজকের দিবস বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের এক ঐতিহাসিক ও রক্ত স্নাত দিন। তাই শ্রমিকদের জন্য ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হওয়ার এই দিন বড় গৌরবের।
যুক্তরাজ্যের শিকাগো শহরে হে মার্কেটের শ্রমিকেরা ১৮৮৬ সালের ১ মে দৈনিক আট ঘন্টা পরিশ্রমের দাবিতে এই আন্দোলনের সূচনা হয়।আগে ১৪ থেকে ১৬ ঘন্টা কাজ করতে শ্রমিকদের বাধ্য করা হতো এবং সুনির্দিষ্ট ছুটি ন্যায’মুজুরি দেওয়া হতো না। তাই শিকাগোর ৩ লাখ ৪০হাজার শ্রমিক আন্দোলন করে ফলে পুলিশের গুলিতে আহত নিহত হয় প্রচুর শ্রমিক। পর্যায়ক্রমে এই আন্দোলন চলমান থাকায় ১৮৯০ সালে শ্রমিকদের আত্মত্যাগের সম্মান হিসেবে ঘোষিত হয় বিশ্বব্যাপী ১মে আন্তর্জাতিক দিবস।তাই দিনটি অধীন তাৎপর্যপূর্ণ।