1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
রূপগঞ্জে বালু নদের উপর কেওঢালা সেতুর নির্মাণ কাজের উদ্বোধন - দেশ সকাল
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
🎉 সিলেটের শিবগঞ্জে সামাজিক অনুষ্ঠান আয়োজনের নির্ভরতার নাম “পালকি রেস্টুরেন্ট” বিশ্বকাপ ফুটবল নিয়ে পলাশ মণি দাসের ‘ফুটবল যুদ্ধ’ জনপ্রিয় কোরিওগ্রাফার, র‌্যাম্প মডেল তারকা বুলবুল টুম্পার জন্মদিনের শুভেচ্ছা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্যজগতে এক উজ্জ্বল নক্ষত্র শাম্মী তুলতুল দুই তরুণ উদ্যোক্তার নতুন যাত্রা: শাড়ির ব্যবসায় জুবাইদ হোসেন জিয়ান ও ইখতিয়ার উদ্দিন ঐতিহ্যবাহী বাংলা রান্নার বিশ্বজয়ী দূত হাসিনা আনছারকে জন্মদিনের শুভেচ্ছা আমি এই চরিত্রের জন্য তিন সপ্তাহ ধরে কোন সোশ্যাল মিডিয়াতে একটিভ ছিলাম না: ইরফান রহমান মিডিয়ার এই জার্নিটা এত সহজ ছিল না আমার: নেয়ামত উল্লাহ রিয়াদ মডেলিং এর মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশকে ছড়িয়ে দিতে চাই: সৌরভ ফটিকছড়িবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক এমপি প্রার্থী রবিউল হাসান তানজিম

রূপগঞ্জে বালু নদের উপর কেওঢালা সেতুর নির্মাণ কাজের উদ্বোধন

দেশ সকাল :
  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

সাইফুল ইসলাম রাজু,

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বালু নদের উপর কেওডালা সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ডেমরা-কামশাইর সড়কের কেওডালা-কায়েতপাড়া নদীরঘাট এলাকায় এলজিইডির অর্থায়নে প্রায় ৯৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতু ৬২৫ দশমিক ৩৫ মিটার দীর্ঘ নির্ধারন করা হয়েছে।

২৬ এপ্রিল, রোববার সকালে সেতুর নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয়, উপজেলা প্রকৌশলী আক্তারুজ্জামান, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এসময়, সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, বালু নদীর উপর এ সেতুটি নির্মিত হলে রূপগঞ্জের সঙ্গে রাজধানীর যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নতি হবে। দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে স্থানীয় মানুষের। এই সেতু শুধু যাতায়াত সহজ করবে না, বরং এলাকার অর্থনৈতিক কর্মকান্ডেঃ গতি সঞ্চার করবে।

তিনি বলেন, কায়েতপাড়া ও রূপগঞ্জের বালুনদে অন্তত ৪টি সেতুর নির্মাণ কাজ কয়েকটি মহল বছরের পর বছর বন্ধ করে রেখেছিল। এই সেতুগুলো সময়মত নির্মিত হলে এলাকার মানুষের ভাগ্য বদলে যেতো। বাড়তো জায়গা সম্পত্তির দাম। কিন্ত যারা রূপগঞ্জবাসীর উন্নয়ন চায়নি তারাই এই কাজে লিপ্ত ছিল। কিন্ত এখন থেকে আর রূপগঞ্জের মানুষের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলার সুযোগ দেয়া হবে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।